ক্যালিফোর্নিয়ায় লকডাউনের মধ্যেই বন্দুকধারীর হামলা, আহত ৪

বিদেশ ডেস্ক
১৩ এপ্রিল ২০২০, ১৬:০০আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ১৬:০৭
image

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসজনিত লকডাউন চলার মধ্যেই একটি আবাসিক ভবনে বন্দুকধারীর হামলায় ৬ জন আহত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্টি চলার সময় এ হামলা হয়।  স্থানীয় শেরিফের কার্যালয়কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রতীকী ছবি

করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মাস থেকে ক্যালিফোর্নিয়ায় ভ্রমণে কড়াকড়ি জারি রয়েছে। গত ১১ এপ্রিল পর্যন্ত সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে সাড়ে ৬শ’রও বেশি মানুষের। ক্যালিফোর্নিয়ার গভর্নর গাভিন নিউসোম জনিয়ে দিয়েছেন শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ সামগ্রী কিনতে, পোষা কুকুরকে হাঁটাতে কিংবা ব্যায়াম করতে বের হতে পারবে বাসিন্দারা। অনত্যাবশ্যকীয় ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য করা হয়েছে। শুধু মুদি দোকান, ফার্মেসি ও পেট্রোল স্টেশনগুলো খোলা আছে।

 এর মধ্যেই শুক্রবার (১০ এপ্রিল) রাতে বেকারসফিল্ডের একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পার্টি চলছিলো। হঠাৎই সেখানে গুলি চালায় দুর্বৃত্তরা। স্থানীয় শেরিফ জানিয়েছে, ঘটনার পর পরই চার ব্যক্তিকে গাড়িতে করে পালিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে তারাই হামলাকারী। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

ভুক্তভোগীদের কারো অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম