মক্কার সুরক্ষা নিশ্চিতে তৎপর সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৪ এপ্রিল ২০২০, ১৪:১৮আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৪:৫১
image

সৌদি আরবে অন্যান্য স্থানের মতো পবিত্র নগরী মক্কাতেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে দ্রুত। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদন বলছে, মহামারি নিয়ন্ত্রণ করতে ব্যাপক তৎপরতা শুরু করেছে সৌদি কর্তৃপক্ষ।

মক্কার সুরক্ষা নিশ্চিতে তৎপর সৌদি আরব

সৌদি আরবের বেশিরভাগ এলাকাতেই ২৪ ঘণ্টা কারফিউ জারি থাকছে। তবে মক্কায় সংক্রমণের ঝুঁকি বেশি। সেখানে ২০ লাখ লোকের বসবাস। জনাকীর্ণ বস্তি আর শ্রম শিবিরগুলো করোনাভাইরাস ছড়িয়ে পড়াকে ত্বরান্বিত করেছে। সোমবার পর্যন্ত সেখানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১০৫০ জন।

রাজধানী রিয়াদ আয়তনে মক্কা শহরের চেয়ে তিনগুণ বড় হলেও সেখানে আনুপাতিক হারে আক্রান্তের সংখ্যা কম। রিয়াদে আক্রান্ত হয়েছে ১,৪২২ জন। মক্কায় বিপুল সংখ্যক অননুমোদিত অভিবাসী এবং অভিবাসী কর্মীদের আবাসন রয়েছে। এ পরিস্থিতি করোনা সংক্রমণের হারকে কমিয়ে আনার বিষয়টি আরও কঠিন করে তুলেছে।

মার্চের শেষের দিকে বৃহত্তম নির্মাণকারী সংস্থা বিনলাদিন গ্রুপের পাঁচ শ্রমিকের দেহে করোনা শনাক্ত হয়। তারা মক্কায় কাজ করতেন। এরপর কর্তৃপক্ষ ৮,০০০ আবাসস্থল বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইসলামের পবিত্রতম স্থানটি সম্প্রসারণের কাজ স্থগিত করে।

এরপর কিছু কর্মীকে হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। সংস্থাটিকে এ বিষয়ে  মন্তব্যের জন্য অনুরোধ করা হয়। তবে তারা কোনও জবাব দেয়নি। শ্রমিক শিবিরটি লকডাউনে থেকে গেছে কিনা তা স্পষ্ট নয়। 

/এফইউ/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম