রাজ্য সরকারগুলোর সঙ্গে বিবাদে ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০২০, ১০:০০আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১০:০২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দেশে লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে তার একক কর্তৃত্ব রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন রাজ্যের গভর্নর ও আইন বিশেষজ্ঞদের তিনি উপেক্ষা করতে পারেন। সোমবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। এ নিয়ে রাজ্য সরকারগুলোর সঙ্গেও বিবাদে বিবাদে জড়িয়েছেন ট্রাম্প। রাজ্য সরকারগুলোর সঙ্গে বিবাদে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সংবিধানে বলা আছে, আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা রক্ষার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর। তবে ট্রাম্পের এক কথা, ‘যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত।’

দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ১০টি রাজ্য ঘরের ভেতর থাকার কঠোর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা করছে।

কী চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প?

হোয়াইট হাউসে প্রতিদিনের করোনাভাইরাস ব্রিফিংয়ে সোমবার ট্রাম্প বলেন, আমেরিকায় ব্যবসা বাণিজ্য খুলে দিয়ে অর্থনীতিকে আবার সচল করার পরিকল্পনা চূড়ান্ত করছে তার প্রশাসন। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যবসা বাণিজ্য প্রধানত বন্ধ করে দেওয়া হয়েছিল।

ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে বিধিনিষেধ শিথিল করার সম্ভাব্য তারিখ আগামী ১ মে। হোয়াইট হাউসের বর্তমান নির্দেশ অনুযায়ী রেস্তোঁরায় যাওয়া বন্ধ রাখা, অপরিহার্য কারণ ছাড়া বাইরে না বের হওয়া এবং একসঙ্গে ১০ জনের বেশি জমায়েত না হবার যে বিধান এখন চালু আছে তার মেয়াদ ৩০শে এপ্রিল শেষ হচ্ছে।

সাংবাদিকরা প্রশ্ন করেন বিভিন্ন অঙ্গরাজ্যের প্রশাসন আলাদা আলাদাভাবে ঘরের ভেতর থাকার যে নির্দেশ জারি করেছে, তা অগ্রাহ্য করার ক্ষমতা প্রেসিডেন্টের আছে কিনা? উত্তরে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের একক কর্তৃত্ব রয়েছে। তার ক্ষমতাই চূড়ান্ত। গর্ভনররা সেটা জানেন। তারপরও হোয়াইট হাউস রাজ্যগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করবে।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের প্রথম চার্টারের বিভিন্ন অনুচ্ছেদে প্রেসিডেন্টকে এই একক কর্তৃত্ব দেওয়া হয়েছে। তবে সেগুলো কোন অনুচ্ছেদ তা তিনি স্পষ্ট করেননি।

আইন বিশেষজ্ঞরা বলছেন, রাজ্য বা স্থানীয় পর্যায়ে জনস্বাস্থ্য বিষয়ক কোনও রকম নিষেধাজ্ঞা বা নির্দেশ বদলানোর এখতিয়ার প্রেসিডেন্টের নেই।

বিবিসির সাংবাদিক জন সোপেল ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন, করোনাভাইরাসের দ্বিতীয় দফা প্রাদুর্ভার শুরু হলে অর্থনীতি আবার বন্ধ ঘোষণার আশঙ্কা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা। উত্তরে ট্রাম্প বলেন, ‘সে হিসাব আমার মাথায় আছে।’

তিনি সাংবাদিকদের বলেছেন, তার দেশে করোনায় মৃত্যুহার স্থিতিশীল পর্যায়ে পৌঁছাতে শুরু করেছে। সামাজিক দূরত্ব বজায় রাখার যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সুবাদে সাফল্য আসতে শুরু করেছে।

ব্রিফিংয়ে হোয়াইট হাউস একটি সংকলিত ভিডিও পরিবেশন করা হয়। এতে মিডিয়ার রিপোর্টিং-এর ব্যাপক সমালোচনা করা হয়। এই মহামারি মোকাবিলায় ট্রাম্পের উদ্যোগের ভূয়সী প্রশংসা করা হয়। বিভিন্ন রাজ্যের গভর্নরদের মুখে ট্রাম্প প্রশাসনের প্রশংসাবাণী শোনানো হয়।

বিভিন্ন রাজ্যের গভর্নররা কী বলছেন?

বিভিন্ন রাজ্যের গভর্নররা বলছেন, তাদের রাজ্যে করোনাভাইরাস মোকাবিলায় যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো কখন তুলে নেয়া হবে সেটা তাদের সিদ্ধান্ত।

ট্রাম্প এ ব্যাপারে সব কর্তৃত্ব এককভাবে নিজের হাতে নিতে চান বলে দিনের আগের দিকে এক টুইটে দাবি করেছিলেন। তার জবাবে পেনসিলভানিয়া রাজ্যের গভর্নর টম উলফ বলেন, ‘আমার রাজ্যে সব কিছু বন্ধ করা হয়েছে আমাদের প্রশাসনিক দায়িত্বে। সব কিছু খোলার প্রাথমিক দায়িত্বও আমাদেরই।’

বিভিন্ন রাজ্যের গভর্নররা ট্রাম্প প্রশাসনকে কোনভাবে যুক্ত না করেই অর্থনৈতিক কর্মকাণ্ড আবার শুরু করার পরিকল্পনা নিয়ে কথা বলছেন।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, রোড আইল্যান্ড, কানেকটিকাট, ডেলাওয়্যার, ম্যাসাচুসেটস ও পেনসিলভানিয়ার কর্তৃপক্ষ এ ব্যাপারে সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে বিধিনিষেধ তোলার দিনক্ষণ তারা এখনও দেননি।

যে ১০টি রাজ্যের গভর্নর এ নিয়ে কথা বলেছেন তার মধ্যে ম্যাসাচুসেটস ছাড়া সবগুলো রাজ্যের গভর্নর ডেমোক্রাটিক পার্টির। ৪০টির বেশি রাজ্যের গভর্নর তাদের রাজ্যগুলোতে সবাইকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন।

নিউ ইয়র্কে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ৯০ হাজার। সেখানে মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ। বিশ্বে মৃত্যুর হার সেখানে সবচেয়ে বেশি। নিউ ইয়র্কের গভর্নর বলেছেন, তার বিশ্বাস তার রাজ্যে ‘সবচেয়ে ভয়াবহ পর্যায় শেষ হয়েছে।’ সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম