যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সর্বোচ্চ পর্যায় পার করেছে: ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ০৮:৪৮আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৫:৪২

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে ফেলেছে। এই মাসের মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। বুধবার হোয়াইট হাউজে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গভর্নরদের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার পুনরায় চালুর নির্দেশনা ঘোষণা করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সর্বোচ্চ পর্যায় পার করেছে: ট্রাম্প

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়লেও করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি মৃত্যুও ঘটেছে দেশটিতে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির প্রায় ছয় লাখ ৩৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ হাজারেরও বেশি।

বুধবার রোজ গার্ডেনে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশজুড়ে আমরা নতুন আক্রান্তের সর্বোচ্চ পর্যায় পার করেছি। আশা করছি এটা চলতে থাকবে আর আমরা বিপুল অগ্রগতি করতে থাকবো।’

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩৩ লাখ করোনা পরীক্ষা করা হয়েছে জানিয়ে প্রেসিডেনট ট্রাম্প বলেন, শিগগিরই অ্যান্টিবডি টেস্ট করার সুযোগ পাওয়া যাবে। তিনি বলেন, এই অগ্রগতি আমাদের একটি অবস্থানে নিয়ে গেছে, যাতে অঙ্গরাজ্যগুলো খুলে দেওয়ার নির্দেশনা চূড়ান্ত করা যাবে।

এর আগে মার্কিন প্রশাসন অঙ্গরাজ্য খুলে দেওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ মে’র কথা বিবেচনা করছিল। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার আগেই কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুবই আগ্রহ উদ্দীপক সময় হবে।’ অঙ্গরাজ্য খুলে দেওয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এই সংশ্লিষ্ট মৃত্যু বন্ধ রাখার ব্যবস্থাও হবে।’

মানসিক স্বাস্থ্যের ইস্যু তুলে ধরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অর্থনীতি বন্ধ থাকায় আত্মহত্যাজনিত হটলাইনগুলো ফোনে ফেটে পড়ছে। লকডাউনের কারণে লাখ লাখ আমেরিকান চাকরি হারিয়েছেন। আর এতে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

/জেজে/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম