একশ’ পা হেঁটে ১২০ কোটি পাউন্ডের তহবিল!

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৫:০০আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৫:০৬
image

ব্রিটেনের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মুর। বয়স ৯৯ পার হয়েছে। সম্প্রতি ১০০তম জন্মদিনও পালন করেছেন। করোনভাইরাসের বিপদের দিনে তিনি নিজে কিছু একটা করতে চেয়েছিলেন। চ্যালেঞ্জ নিয়েছিলেন ১০০ পা হেঁটে সে দেশের জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য হাজারখানেক পাউন্ডের তহবিল সংগ্রহ করে দেবেন। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ১০০ পা হাঁটার আগেই তিনি ১২০ কোটি পাউন্ড সংগ্রহ করে ফেলেছেন।  

একশ’ পা হেঁটে ১২০ কোটি পাউন্ডের তহবিল!

টম মুর গত মাসের শুরুর দিকে এই তহবিল গড়াতে উদ্যোগী হন। ‘জাস্ট গিভিং ডট কম’ সাইটের মাধ্যমে এই তহবিলের গড়ার কাজ শুরু হয়। প্রথমে লক্ষ্য ছিল এক হাজার পাউন্ড । সেই অর্থ তুলে দেওয়া হবে ব্রিটেনের ন্যাশনাল হেল্থ সার্ভিসের হাতে। ক্যাপ্টেন মুরের তহবিল গড়ার উদ্যোগে সাড়া দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনুদান আসতে শুরু করে।

মুর প্রতিদিন অন্তত ১০ পা হেঁটে তাঁর ১০০ পদক্ষেপের লক্ষ্য পূরণ করতে চেয়েছিলেন। তবে ১০০ পা হাঁটার আগেই এক হাজার পাউন্ড উঠে আসে। তহবিলের লক্ষ্য পূরণ হয়ে গেলেও তিনিও যেমন ১০০ পা হাঁটার আগে থামেননি, তেমনি তহবিলও এক হাজার পাউন্ডে থেমে থাকেনি।

৬ এপ্রিল তিনি ১০০ পা হাঁটার লক্ষ্য পূরণ করে ফেলেন। আর এখন পর্যন্ত তার তহবিলে পড়েছে ১২ মিলিয়ন পাউন্ড (১০৬ কোটি টাকা)। গোটা বিশ্ব থেকে লাখ লাখ মানুষ এই তহবিলে দান করেছেন। যারা তার উদ্যোগকে সফল করেছেন ক্যাপ্টেন মুর তাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন ন্যাশনাল হেল্থ সার্ভিসের কর্মীদেরও।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম