ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০২০, ১৬:৫৪আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৯:৩৫

অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি। বৃহস্পতিবার তুরস্কের একটি আসক্তিবিরোধী সংস্থা টার্কিশ গ্রিন ক্রিসেন্টের প্রধান এই দাবি করেছেন। অধ্যাপক মুকাহিত ওজতুর্ক ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ধূমপায়ীদের ধূমপান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি

অধ্যাপক ওজতুর্ক বলেন, ধূমপান ও তামাকপণ্য ব্যবহারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। ফলে ভাইরাস থেকে রক্ষা পেতে যে কোনও ধরনের আসক্তিমূলক পণ্য এড়িয়ে চলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ওজতুর্ক জানান, ধূমপানের ফলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে এবং করোনার চিকিৎসায় নেতিবাচক ভূমিকা রাখে। তিনি বলেন, দুর্বল প্রতিরোধ ব্যবস্থার কারণে মহামারির সময় চিকিৎসার কার্যকরতা বিলম্বিত হয়। ধূমপান মানুষের ফুসফুসের ক্ষতি করে এবং কাশি আটকে দিতে পারে। যার ফলে ভাইরাস ও ব্যাকটেরিয়া গলায় ও ফুসফুসে আটকে থাকে। এতে আশঙ্কাজনক অবস্থা তৈরি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতেও ধূমপায়ীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। কারণ তাদের ঠোঁটে আঙ্গুল স্পর্শ করে। যা ভাইরাসের হাত থেকে মুখে সংক্রমণের আশঙ্কা বাড়ায়।  

ধূমপায়ীদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা ১৪ গুণ বেশি

চীনা চিকিৎসকদের একটি গবেষণার কথা তুলে ধরেছে ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন। ওই গবেষণায় বলা হয়েছে, বয়স্কদের তুলনায় মারাত্মক ধূমপায়ীরা বেশি ঝুঁকিতে রয়েছেন।

অধ্যাপক ওজতুর্ক বলেন, মানবদেহ এমনভাবে তৈরি হয়েছে যে, যখনই আপনি ধূমপান ছেড়ে দেবেন তখন থেকেই তা সুস্থ হতে শুরু করে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। বর্তমানে তা বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে ২০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষের। 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম