দক্ষিণ কোরিয়ায় সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত ১৭৯

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২০, ১৬:১১আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৬:১৪

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে উঠা শতাধিক ব্যক্তি ফের এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। রবিবার দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি) জানিয়েছে, নতুন করে আরও ১৬ জন সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৭৯। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। দক্ষিণ কোরিয়ায় সুস্থ হওয়ার পর ফের আক্রান্ত ১৭৯

কেসিডিসি জানিয়েছে, দ্বিতীয় দফায় আক্রান্ত হওয়া ১৬ জন প্রথম দফায় সুস্থ হয়ে উঠেছিল। কোয়ারেন্টিন থেকেও তাদের রিলিজ দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় দফায় পরীক্ষা করা হলে তাদের করোনা পজিটিভ আসে। অর্থাৎ তারা আবারও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় দফায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৯।

রবিবারের ব্রিফিংয়ে কেসিডিসি-র পরিচালক জাং ইউন কেয়ং উপস্থিত ছিলেন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ায় এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মোট আট হাজার ৪২ জন সুস্থ হয়ে উঠেছেন।

বেশিরভাগ বিশেষজ্ঞই মনে করেন, একবার সুস্থ হয়ে উঠার পর ফের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার সুযোগ খুব কম। তবে একবার সুস্থ হয়ে উঠার পর লোকজনের ফের আক্রান্ত হওয়ার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টির কারণ উদঘাটনে কাজ করছে দক্ষিণ কোরিয়ার সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (কেসিডিসি)।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি