কারাবন্দি সৌদি মানবাধিকারকর্মী আল হামিদের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৪ এপ্রিল ২০২০, ২০:৩৫আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ২১:০১
image

সৌদি আরবে কারাবন্দি মানবাধিকারকর্মী আব্দুল্লাহ আল হামিদ মারা গেছেন। দুই সপ্তাহ আগে স্ট্রোক করে কোমায় চলে গিয়েছিলেন তিনি। সহযোগী মানবাধিকার কর্মীদের অভিযোগ, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তবে আল হামিদের মৃত্যু নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি সৌদি সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

আব্দুল্লাহ আল হামিদ সৌদি অ্যাসোসিয়েশন ফর সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন আল হামিদ। তাকে ও সংগঠনটির আরেক মানবাধিকারকর্মী আল কাহতানিকে একই সময়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল। বিশৃঙ্খলায় উসকানি দেওয়াসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। ২০১৩ সালে হামিদের বিরুদ্ধে ১০ বছর ও কাহতানির বিরুদ্ধে ১১ বছরের সাজা ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই মানবাধিকারকর্মীরা তাদের মুক্তির দাবি জানিয়ে আসছিলেন।

আল হামিদকে ‘মানবাধিকারের জন্য লড়াইয়ের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সৌদি শিক্ষাবিদ ও বর্তমান সৌদি নেতৃত্বের কট্টর সমালোচক মাদাবি আল রশিদ।

/এফইউ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম