দ্বিতীয়বার করোনায় আক্রান্ত না হওয়ার কোনও প্রমাণ নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিদেশ ডেস্ক
২৫ এপ্রিল ২০২০, ১৭:০৫আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১০:৪৭

করোনাভাইরাসে একবার আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর দ্বিতীয়বার আবার কেউ আক্রান্ত হয়নি এমন কোনও প্রমাণ এখন পর্যন্ত পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। শনিবার এক বৈজ্ঞানিক ব্যাখ্যায় এই তথ্য জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। করোনা থেকে সুস্থ হয়ে যাওয়া রোগীদের যেসব দেশ ঝুঁকিমুক্ত সার্টিফিটেক দিচ্ছে সেগুলোর কোনও নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ডব্লিউএইচও। এর মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বাড়বে বলেও জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গত সপ্তাহে চিলি ঘোষণা দেয় যেসব মানুষ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের ‘স্বাস্থ্য পাসপোর্ট’ দেওয়া হবে। এর মাধ্যমে একবার যদি কারোর শরীরে ভাইরাসটি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় তাহলে সে তাৎক্ষণিকভাবে কাজে যোগ দিতে পারবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চলছে, এই ব্যবস্থা চালু হলে প্রকৃত পক্ষে তাতে সংক্রমণের ঝুঁকি বাড়বে। কেননা সুস্থ হওয়া রোগীরা ভাইরাস প্রতিরোধে নেওয়া সাধারণ সতর্কতাও মানবে না। ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানে যারা কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন তারা দ্বিতীয়বার আক্রান্ত হবেন না এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।’

ভাইরাসটি প্রতিরোধে অ্যান্টিবডির ভূমিকা এখনও পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। বেশিরভাগ গবেষণাতেই দেখা গেছে সুস্থ হওয়া মানুষের শরীরে অ্যান্টিবডি রয়েছে। তবে কারো কারো রক্তে এই অ্যান্টিবডি নিষ্ক্রিয় হয়ে পড়তেও দেখা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম