আরও ভয়ঙ্কর মহামারি আসতে পারে: শীর্ষ বিজ্ঞানীদের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
২৮ এপ্রিল ২০২০, ০৩:১৫আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১২:২৭

করোনাভাইরাসের মহামারির মূল কারণ অনবরত প্রকৃতি বিনাশ দ্রুত বন্ধ না হলে আরও প্রাণঘাতী ও ধ্বংসাত্মক মহামারি হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বের এক দল শীর্ষ বিজ্ঞানী। তারা বলছেন, ‘সাম্প্রতিক মহামারি মানুষের কর্মকাণ্ডের প্রত্যক্ষ পরিণতি, বিশেষ করে বিশ্বের আর্থিক ও অর্থনৈতিক ব্যবস্থা যা যেকোনও মূল্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে চায়।’ সোমবার প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা বলেছেন, এই সংকট থেকে উত্তরণের ছোট একটি সুযোগ আছে আর তা হলো প্রকৃতি বিনাশ বন্ধ করা। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান এই খবর জানিয়েছে। আরও ভয়ঙ্কর মহামারি আসতে পারে: শীর্ষ বিজ্ঞানীদের হুঁশিয়ারি

এখন পর্যন্ত বিশ্বে জুড়ে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে সবচেয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ হয় ২০১৯ সালে ইন্টারগভর্নমেন্টাল সাইন্স-পলিসি প্লাটফর্ম অন বায়োডারভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস (আইপিবিইএস)-এ। এর নেতৃত্ব দেন প্রফেসর জোসেফ সেটেলি, সান্দ্রা ডায়াজ এবং এডুয়ার্ডো ব্রোনদিজিও। এই বিজ্ঞানীরা সোমবার ড. পিটার দাসজাকের সঙ্গে মিলে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। আইপিবিইএস-এর পরবর্তী মূল্যায়ন প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন ড. পিটার দাসজাক।

সোমবার প্রকাশিত নিবন্ধে বিজ্ঞানীরা বলেছেন, ‘অনবরত বন বিনাশ, অনিয়ন্ত্রিত কৃষি ও খামার সম্প্রসারণ, খনি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বণ্য প্রজাতির বিনাশ রোগ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে নিখুঁত গতি তৈরি করেছে।’ এসব কর্মকাণ্ড মানুষকে আরও বেশি প্রাণীর সংস্পর্শে এনেছে আর এর কারণেই মহামারির সুযোগ তৈরি হয়েছে। তারা বলছেন প্রাণীর সংস্পর্শ থেকেই মানুষের ৭০ শতাংশের বেশি রোগ সৃষ্টি হয়। নগরায়ণ এবং বিমান ভ্রমণ বাড়ায় এসব রোগ আরও বেশি ছড়িয়ে পড়ছে বলেও সতর্ক করেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা বলছেন, ‘আজকের দিনে আমাদের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে যদি আমরা চূড়ান্ত রকমের সতর্ক না হই, তাহলে ভবিষ্যতের মহামারি আরও ঘনঘন হতে পারে, আরও দ্রুত ছড়াতে পারে, আরও মারাত্মক অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে এবং আরও বেশি মানুষের প্রাণহানি ঘটাতে পারে।’ বিভিন্ন দেশের সরকার ঘোষিত কোটি কোটি ডলারের সংস্কার প্যাকেজের অর্থ পরিবেশ সুরক্ষায় ব্যয় করার আহ্বান জানান বিজ্ঞানীরা।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম