দ্রুত গতিতে কমেছে সৌদি আরবের রিজার্ভ

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ২০:১১আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২০:১৫

গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত মার্চে এই রিজার্ভ কমে যাওয়ার গতি দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তেল বিক্রির পরিমাণ কমে যাওয়ায় অর্থ বছরের প্রথম চার মাসেই দেশটির বাজেট ঘাটতি নয়শো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান

বিশ্বের সবচেয়ে বেশি তেল রফতানিকারক দেশ সৌদি আরব। করোনাভাইরাসের মহামারির কারণে বর্তমানে তেলের মূল্য ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তেলের মূল্য কমে যাওয়ায় দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনার আকার ও গতি কমিয়ে আনতে হতে পারে বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার রাতে সৌদি আরবের মুদ্রা কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদেশিক সম্পদের মোট পরিমাণ মার্চ মাসে ৪৬ হাজার চারশো কোটি মার্কিন ডলারে নেমে এসেছে। এই সম্পদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জমা রাখা সম্পদও রয়েছে। গত ১৯ বছরের মধ্যে এটাই সর্বনিম্ন সৌদি সম্পদ।

গত দুই দশকের মধ্যে এক মাসে সবচেয়ে বেশি প্রায় দুই হাজার সাতশো কোটি ডলারের সম্পদ কমেছে সৌদি আরবের। গত সপ্তাহে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল জাদান বলেন, এই বছর রিজার্ভ থেকে সর্বোচ্চ তিন হাজার দুইশো কোটি ডলার তোলা হবে।

উল্লেখ্য সৌদি আরবে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫২ জনের। মহামারির কারণে এবারে দেশটির বাজেট ঘাটতি পাঁচ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক