শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর মোদির টুইট

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২০, ২০:৫০আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২১:০০

দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের মহামারির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এই ফোনালাপের পর এক টুইট বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তাদের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হতে থাকবে। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর মোদির টুইট

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি তারা পুনর্ব্যক্ত করেছেন বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।  পরিস্থিতি মোকাবিলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও জানানো হয়।

বাংলাদেশের এই প্রেস বিজ্ঞপ্তির পর টুইট বার্তায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। ওই টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-১৯ পরিস্থিতি এবং তা মোকাবিলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে।’

 

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৭৩৭ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার আট জনের। আর বাংলাদেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এছাড়া করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৩ জনের।

/জেজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি