এবার করোনায় আক্রান্ত হলেন রাশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
০১ মে ২০২০, ১৩:৪০আপডেট : ০১ মে ২০২০, ১৫:৩৮

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে দেশটির জাতীয় টেলিভিশন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভিডিও লিঙ্কে যোগাযোগের সময় নিজের সংক্রমণের কথা জানান রুশ প্রধানমন্ত্রী। রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, মিশুস্তিন চিকিৎসাধীন থাকার মধ্যে অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব পালন করবেন প্রথম উপ-প্রধানমন্ত্রী আন্দ্রে বেলুসোভ। রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন

বিশ্বজুড়ে মহামারির আকার নেওয়া করোনাভাইরাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অনেক বিশ্বনেতাই আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অনেকে প্রাণও হারিয়েছেন। রাশিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক লাখ ছাড়িয়ে গেছে। এরমধ্যে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

গত জানুয়ারিতে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজ চালিয়ে যাওয়ার মধ্যে বৃহস্পতিবার তিনি নিজের সংক্রমিত হওয়ার কথা নিশ্চিত হন। পরে সন্ধ্যায় ভিডিও লিঙ্কে তিনি প্রেসিডেন্টকে জানান, ‘কিছুক্ষণ আগেই জানা গেছে করোনাভাইরাসের জন্য আমি যে পরীক্ষা করতে দিয়েছিলাম তা পজিটিভ এসেছে।’ জবাবে প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘আপনার সঙ্গে যা হয়েছে তা যে কারোরই হতে পারে।’ প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করেন তাকে না জানিয়ে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া হবে না। 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম