যুক্তরাষ্ট্রে লকডাউন প্রত্যাহারের দাবিতে সশস্ত্র বিক্ষোভ

বিদেশ ডেস্ক
০২ মে ২০২০, ০৪:০৩আপডেট : ০২ মে ২০২০, ০৪:০৭
image

যুক্তরাষ্ট্রে লকডাউন তুলে নেয়ার দাবিতে বৃহস্পতিবার সশস্ত্র বিক্ষোভ করেছে কয়েকশ’ মানুষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মিশিগান অঙ্গরাজ্যের রাজধানী ল্যান্সিংয়ে অনুষ্ঠিত ওই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের একাংশ আইনসভা-কক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ারও চেষ্টা করে। পুলিশ তাদের প্রতিহত করে।

যুক্তরাষ্ট্রে লকডাউন প্রত্যাহারের দাবিতে সশস্ত্র বিক্ষোভ

করোনা আক্রান্ত অঙ্গরাজ্য হিসেবে মিশিগানের অবস্থা সংকটজনক। সেখানকার ৩ হাজার ৭৮৮ জন মানুষ এরইমধ্যে করোনাভাইরাসে মারা গেছে। অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর গ্রেটচেন হোয়াইটমার সম্প্রতি ওই অঙ্গরাজ্যে লকডাউনের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন। সেই সিদ্ধান্তের প্রতিবাদেই ‘আমেরিকার প্যাট্রিয়ট র‍্যালি’ নামে মিশিগান ইউনাইটেড ফর লিবার্টির ব্যানারে এই বিক্ষোভ প্রদর্শিত হয়।  

বিবিসি জানিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই মুখে মাস্ক ছিল না। এদের একাংশ সশস্ত্র ছিল। আইনসভায় বৈধ অস্ত্র নিয়ে প্রবেশ করা যায়। তবে বিক্ষোভকারীদের একাংশ একেবারে সভাকক্ষের অভ্যন্তরে ঢুকে পড়ার চেষ্টা করে। সে সময় পুলিশ তাদের নিরস্ত করে। বিক্ষোভকারীদের শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হয়।

১ মে’র মধ্যে লকডাউন তুলে নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভকারীরা গভর্নর গ্রেটচেন হোয়াইটমারের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়। 

/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম