করোনায় মারা গেলেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ

বিদেশ ডেস্ক
১০ মে ২০২০, ১৪:১৫ আপডেট : ১০ মে ২০২০, ১৪:২০
image

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল.ইন জানিয়েছে, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। শনিবার দিবাগত রাত একটা নাগাদ তিনি প্রয়াত হন।

করোনায় মারা গেলেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ

মে মাসের শুরুতেই জ্বরে আক্রান্ত হন ইতিহাসবিদ হরিশঙ্কর। পরে শ্বাসকষ্ট ও গলাব্যথা হওয়ায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সমস্ত উপসর্গ দেখে দ্রুত তার করোনা পরীক্ষা করানো হয়। বৃহস্পতিবার সকালে পাওয়া রিপোর্ট জানা যায়, তিনি করোনা পজিটিভ।

শুক্রবার শ্বাসকষ্ট বাড়ায় হরিশঙ্করকে চিকিৎসকদের পরামর্শে ভেন্টিলেশনে রাখা হয়। তবে শেষরক্ষা হয়নি।

কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পরেই হরি বাসুদেবানের সল্টলেকের বাড়ির আশপাশ এলাকা সিল করে দিয়েছে বিধাননগর থানার পুলিশ। ইতিহাসবিদের পরিবারের পাঁচ সদস্যকে হোম-কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

কলকাতা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে তিনি আধুনিক ইতিহাস পড়াতেন। এ ছাড়াও কেন্দ্রীয় সংস্থা কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের অধিকর্তা পদেও ছিলেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই ইতিহাসবিদের বেশ কয়েকটি বই রয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টোরিক্যাল রিসার্চের প্রাক্তন সদস্য এই ইতিহাসবিদের প্রয়াণে তার গুণমুগ্ধদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
শাহী মসজিদের অংশ অপসারণ নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
‘চিরস্থায়ী’ বরফ গলে মুছে যাচ্ছে ‘পবিত্র’ পর্বতচূড়া
সর্বশেষ খবর
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
সিঙ্গাপুরের বিপক্ষে সোহেল রানাসহ বাংলাদেশ দলে চার পরিবর্তন
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
বৈষম্যবিরোধী আন্দোলনের তিন মামলায় ছানোয়ার-মাঞ্জিল গ্রেফতার 
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
সরকারি প্রতিষ্ঠানে বিআরটিসির বাস ভাড়া দেওয়া নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
জ্বালানি মূল্যবৃদ্ধি: সংকটের বোঝা কতটা কার?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’