করোনায় মার্কিন নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: নোম চমস্কি

বিদেশ ডেস্ক
১১ মে ২০২০, ১৪:০৭আপডেট : ১১ মে ২০২০, ১৪:৩৬

করোনাভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ১৩ লাখ ছাড়িয়েছে। মারা গেছে প্রায় ৮০ হাজার মানুষ। এমন পরিস্থিতির জন্য খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন স্বনামধন্য মার্কিন বুদ্ধিজীবী অধ্যাপক নোম চমস্কি।  তার বিরুদ্ধে আমেরিকানদের পিঠে ছুরি মারারও অভিযোগ করেছেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি।  ১১ মে সোমবার এটি প্রকাশিত হয়েছে।

করোনায় মার্কিন নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: নোম চমস্কি খ্যাতনামা এ ভাষাতাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক বলেন, নিজের নির্বাচনি সম্ভাবনা বাড়াতে এবং বড় ধরনের ব্যবসা ধরতে করোনাভাইরাস মহামারীকে ব্যবহার করেছেন ট্রাম্প। এজন্য তিনি হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী।  

যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিকে কমপক্ষে গত এক শতাব্দীর সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করেন চমস্কি।  তিনি বলেন, এ সময়ে দেশের ত্রাণকর্তা হওয়ার ভান করে সাধারণ আমেরিকানদের পিঠে ছুরিকাঘাত মেরেছেন ট্রাম্প।  

এ বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেবেন ট্রাম্প। নোম চমস্কির অভিযোগ, সম্পদশালী কর্পোরেশনগুলোর সুবিধার জন্য সংক্রামক রোগের স্বাস্থ্যসেবা ও গবেষণার জন্য সরকারি অর্থ ব্যয় হ্রাস করেছে ট্রাম্প প্রশাসন।  

এ রাজনৈতিক দার্শনিক বলেন, ‘ট্রাম্প তার মেয়াদের প্রত্যেক বছরই স্বাস্থ্যসেবার খাতের বাজেট আরও কমিয়েছেন। সুতরাং তার পরিকল্পনা হচ্ছে, এ খাতের তহবিল আরও কর্তনের মাধ্যমে জনগণকে যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করা। যেন এতে করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি বা প্রাথমিক বাছাইয়ে সম্পদ ও কর্পোরেট শক্তির দিক থেকে নিজের সংগঠকদের আরও লাভবান করে তোলা যায়।’

মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত এ দার্শনিক বলেন, বিভিন্ন রাজ্যের গভর্নরদের করোনা মোকাবিলার দায়িত্ব নিতে বাধ্য করে ট্রাম্প তার নিজের দায়িত্ব পরিত্যাগ করেছেন।  এটি বিপুল সংখ্যক মানুষকে খুন করা এবং নিজের নির্বাচনি রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য একটি দুর্দান্ত কৌশল।

ট্রাম্পকে করোনায় আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী হিসেবে দেখছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে নোম চমস্কি বলেন, ‘হ্যাঁ! তবে বাস্তবতা এর চেয়েও খারাপ। কারণ এটি আন্তর্জাতিকভাবেও প্রযোজ্য। আমেরিকান জনগণের বিরুদ্ধে নিজের অপরাধ ঢাকতে তিনি বলির পাঁঠা খোঁজার চেষ্টা করছেন।  

এই শিক্ষাবিদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত ইয়েমেন ও আফ্রিকা মহাদেশজুড়ে বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে।

বিশ্বব্যাপী প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ, সংগঠিত ও সংহত করার লক্ষ্যে এক অনুষ্ঠানে অংশ নেন নোম চমস্কি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক গ্রিক অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস। এর আয়োজনের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ডানপন্থী পপুলিজম বা লোকরঞ্জনবাদের উত্থানের বিরুদ্ধে লড়াই শুরু করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরন জ্যাকবসডাটিয়ার, যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্বনামধন্য লেখক নওমী ক্লিন ও অরুন্ধতী রায় এবং ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া।  

বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরে আইসল্যান্ডের রিকজাভিকে প্রগ্রেসিভ ইন্টারন্যাশনাল নামের এ প্ল্যাটফর্মের একটি উদ্বোধনী সম্মেলন আহ্বান করা হবে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম