ইরানের সব মসজিদ খুলছে মঙ্গলবার

বিদেশ ডেস্ক
১২ মে ২০২০, ০১:৩৬আপডেট : ১২ মে ২০২০, ১১:১৫

করোনাভাইরাসের মহামারি রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধ আরও শিথিলের পরিকল্পনা করছে ইরান।  মঙ্গলবার (১২ মে) থেকে খুলে দেওয়া হচ্ছে দেশটির সব মসজিদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এই খবর জানিয়েছে। ইরানের সব মসজিদ খুলছে মঙ্গলবার

করোনাভাইরাসের মহামারিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরান। দেশটিতে মোট এক লাখ ৯ হাজার ২৮৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কমে আসতে থাকায় সম্প্রতি ধারাবাহিকভাবে বিধিনিষেধ তুলে নেওয়া শুরু করেছে ইরান।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত শুক্রবার ইরানের প্রায় ১৮০টি শহরের মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। তবে রাজধানী তেহরানসহ কয়েকটি বড় শহরে এখনও জুমার নামাজ নিষিদ্ধ রয়েছে। এছাড়া ভাইরাস সংক্রমণ তুলনামূলকভাবে কমে গেছে এমন ১৩২টি মসজিদে গত সপ্তাহের সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার থেকে খুলে দেওয়া হচ্ছে দেশটির সব মসজিদ।

ইরান ইতোমধ্যে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। বড় বড় শপিং মলগুলোও খুলে দেওয়া হয়েছে। এছাড়া আগামী সপ্তাহ থেকে চালু হবে দেশটির সব স্কুল।

/এফইউ/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম