'আজীবন’ বাসা থেকে কাজ করতে পারবেন টুইটারের কর্মীরা

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২০, ১৫:০৯ আপডেট : ১৩ মে ২০২০, ২০:৫৯

চাইলে 'আজীবন' বাসা থেকে কাজ করতে পারবেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের কর্মীরা। করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে কর্মীদের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

'আজীবন’ বাসা থেকে কাজ করতে পারবেন টুইটারের কর্মীরা প্রতিবেদনে বলা হয়, লকডাউনের সময় টুইটার কর্মীদের বাসা থেকে কাজ করার নিয়ম চালু করে। সেই নিয়ম ফলপ্রসূ হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

টুইটারের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউন উঠে যাওয়ার পর যখন অফিস খোলা হবে, তখন চাইলে কর্মীরা অফিসেও যেতে পারবেন।

এর আগে এ মাসের শুরুর দিকে গুগল ও ফেসবুক জানিয়েছে, বছর শেষ না হওয়া পর্যন্ত তাদের কর্মীরা বাসা থেকে কাজ করতে পারবেন।

বাসা থেকে কাজ করার ঘোষণায় টুইটার বলেছে, ‘গত কয়েক মাসে এটা প্রমাণিত হয়েছে যে আমরা এটা (বাসা থেকে কাজ) করতে পারছি। সুতরাং আমাদের কর্মীরা যদি বাসা থেকে কাজ করার মতো দায়িত্ব ও পরিস্থিতিতে থাকে এবং তারা যদি বাড়িতে বসেই আজীবন কাজ করতে চায়, আমরা সেই ব্যবস্থা করবো।’

ঘোষণায় বলা হয়, যেসব কর্মী অফিস করতে আগ্রহী, টুইটার তাদের সেই ইচ্ছাকেও স্বাগত জানাবে। তবে সেক্ষেত্রে কিছু অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোভিত্তিক এই প্রতিষ্ঠানটির বিশ্বজুড়ে চার হাজারের বেশি কর্মী রয়েছে।

গত মার্চ মাস থেকেই কর্মীদের বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছে টুইটার। সেপ্টেম্বরের আগে তাদের অফিস চালুর সম্ভাবনা নেই।

এদিকে স্থায়ীভাবে বাসা থেকে অফিস করার টুইটারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রতিষ্ঠানটির এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন ডিজিটাল উদ্ভাবন বিশেষজ্ঞ শ্রী শ্রীনিবাসন।

স্টোকি ব্রুক ইউনিভার্সিটির স্কুল অব জার্নালিজমের এই ভিজিটিং প্রফেসর বলছেন, ‘অনেকে হয়তো টুইটারের মতো এত গভীরভাবে বিষয়টিকে গ্রহণ করেনি। তবে কাজের পরিবেশ কীভাবে আরামদায়ক করে তোলা যায়, তা নিয়ে সিলিকন ভ্যালির এই কোম্পানির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

তিনি বলেন, ‘একটা ধারণা আছে যে বাসা থেকে কাজ করার মানে হলো কাজে ফাঁকি দেওয়া এবং অফিসে চেহারা দেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু কর্মীরা এখন প্রমাণ করছেন, তারা বাসা থেকেও ভালো কাজ করতে পারেন এবং প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করতে পারেন। অনেকেই আমাকে বলেছেন, বাড়িতে তাদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে। তারা ক্লান্ত হয়ে পড়ছেন।’

বিশ্বজুড়েই কোম্পানিগুলো এখন উপায় বের করার চেষ্টা করছে, কীভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করে আস্তে আস্তে অফিসগুলো পুনরায় চালু করা যায়।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
সর্বশেষ খবর
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
স্ত্রী-মেয়ে কবর খুঁড়ে মুক্তিযোদ্ধার দাফনের ঘটনা তদন্তে কমিটি হবে: মন্ত্রী
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার দেশের বাইরে: মাসুদ
তেলবাজদের নিয়ে বিদেশ সফর, জানেও না কেন যাচ্ছে, আবার বলছে প্রথমবার দেশের বাইরে: মাসুদ
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সম্প্রসারণে জেডটিইকে কার্যাদেশ
টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ফোর-জি সম্প্রসারণে জেডটিইকে কার্যাদেশ
আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা শুভ
আমজনতার তারেক রহমান ছাত্রদলের সদস্য ছিলেন: জানালেন ছাত্রদল নেতা শুভ
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি