বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৫:০২ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৫:০২

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শত্রুতা কমে আসার আশায় সোমবার (২৬ অক্টোবর) তেলের দাম কমেছে। গত সপ্তাহে দাম বেড়ে প্রায় ছয় মাসের সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি পৌঁছেছিল। তবে প্রধান তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে টানা হামলার কারণে বিনিয়োগকারীরা এখনওে সতর্ক অবস্থানে রয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গ্রিনিচ মান সময় সকাল ৭টা ৪৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ৭৬ সেন্ট বা ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি ব্যারেল ১০১ ডলার ৫১ সেন্টে নেমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ১ ডলার ৪৯ সেন্ট বা ১ দশমিক ২৮ শতাংশ কমে হয়েছে ১১৫ ডলার ২৩ সেন্ট।

শুক্রবার সৌদি আরবে হুথিদের হামলায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় দাম প্রায় ৩ ডলার বেড়ে যায়। সপ্তাহ শেষে ব্রেন্টের দাম ৬ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়েছে। রবিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে আঞ্চলিক উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের মধ্যস্থতাকারীরা তেহরানে যান বলে পরিস্থিতি সম্পর্কে অবহিত এক কর্মকর্তা জানিয়েছেন।

এ ছাড়া মক্কা চুক্তিভুক্ত দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সোমবার তেহরানে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবে হামলা বৃহত্তর সংঘাতে চাপের জায়গা হয়ে ওঠার পর এটিই তাদের প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।

ফিলিপ নোভার বাজার বিশ্লেষণপ্রধান প্রিয়াঙ্কা সচদেব বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে সরবরাহ ঝুঁকি দৃঢ়ভাবে রয়ে গেছে। বর্তমান পতন মূলত অবস্থান সমন্বয় ও ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন, অন্তর্নিহিত সরবরাহ পরিস্থিতিতে অর্থপূর্ণ কোনও উন্নতির নয়।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরল সোমবার সিঙ্গাপুরে এক শিল্প সম্মেলনে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা আবারও তুলে ধরেন। তিনি বলেন, ২০২৭ সালে জ্বালানি বাজার ইরান যুদ্ধের আগের অবস্থায় ফিরবে বলে তিনি আশা করেন না।

/এসএইচএম/
সম্পর্কিত
উত্তেজনার চূড়ায় দুই কোরিয়া, জাতিসংঘে চিঠি চালাচালি
বিয়ের জন্য সহকর্মীকে হুমকি, পরদিন নিজ ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার
রাহুল গান্ধীর বহরের পাঁচ গাড়ির সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ
সর্বশেষ খবর
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
তিন দশক পর মিউজিক ভিডিওতে দিলারা জামান
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
পতিত আ.লীগের সঙ্গে আঁতাত করে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: রিজভী
পুলিশের এআই ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
পুলিশের এআই ব্যবহারে বৈষম্য বাড়ার শঙ্কা
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার