নির্বাচনের আগে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুর, সায় দেননি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ অক্টোবর ২০২৬, ১৭:৫৪ আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৫৪

ইসরায়েলের আসন্ন পার্লামেন্ট নির্বাচনের ঠিক আগে ইরানে যৌথ হামলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ট্রাম্প সেটিতে সায় দেননি বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা ও ইসরায়েলি এক নিরাপত্তা সূত্রের বরাতে সিএনএন জানায়, ইসরায়েলের নির্বাচনের আগেই ইরানে একটি যৌথ সামরিক হামলার জন্য ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করেন নেতানিয়াহু। তবে ট্রাম্পের প্রশাসন প্রস্তুত না হওয়া পর্যন্ত যে কোনও সম্ভাব্য পদক্ষেপ পিছিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত আরেকটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহেও হামলার সমর্থনে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা চালিয়েছিল ইসরায়েল। মার্কিন শীর্ষ কর্মকর্তারা ইসরায়েলকে অপেক্ষা করতে বললেও খুব শিগগিরই যৌথ অভিযানে সম্মত হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

অবশ্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় এ প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ বলে উড়িয়ে দিয়েছে।

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ঠিক আগে দ্রুত ইরানের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে, নেতানিয়াহুর দেওয়া এমন একটি অনুল্লেখিত সামরিক নির্দেশ নিয়ে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের সঙ্গে তার তীব্র মতবিরোধ দেখা দেয়। নেতানিয়াহু এই খবরটি অস্বীকার করেছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের তৎক্ষণাৎ হামলায় সম্মতি না দেওয়ার অন্যতম কারণ সেনাপ্রধান জামিরের দেওয়া একটি সতর্কবার্তা। তিনি ইঙ্গিত দেন, এই মুহূর্তে হামলা চালালে ইসরায়েলের নেসেট নির্বাচন পিছিয়ে যেতে পারে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঝুঁকি এবং ইরান ও ইয়েমেনের হুথিদের সম্ভাব্য পাল্টা আক্রমণের মুখে মার্কিন সহায়তার তীব্র প্রয়োজনীয়তা বিবেচনা করে শেষ পর্যন্ত ওয়াশিংটনের অনুরোধ মেনে নেয় ইসরায়েল।

/এএ/
সম্পর্কিত
তেহরানে বৈঠকে বসছে মক্কা প্যাক্ট ও ইরান
দুই বাংলাদেশির ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে সৌদির জেলে পশ্চিমবঙ্গের যুবক, দাবি পরিবারের
নিষেধাজ্ঞা এড়াতে ডিজেলের নামে ইরানি জেট ফুয়েল কিনছে মিয়ানমার
সর্বশেষ খবর
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি