অ্যাবট কোভিড-১৯ পরীক্ষা পদ্ধতি নিয়ে সতর্ক করলো এফডিএ

বিদেশ ডেস্ক
১৫ মে ২০২০, ১৫:৩৮আপডেট : ১৫ মে ২০২০, ১৭:০৩
image

যুক্তরাষ্ট্রের অ্যাবট ল্যাবরেটরিজের তৈরি যন্ত্র দিয়ে কোভিড-১৯  পরীক্ষার ব্যাপারে সতর্ক করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। বৃহস্পতিবার (১৪ মে) এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ যন্ত্র দিয়ে করা পরীক্ষার ফল ভুল হওয়ার আশঙ্কা আছে। অ্যাবট দিয়ে পরীক্ষার পর যাদের ফল নেগেটিভ এসেছে তাদের আবারও পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছে এফডিএ। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও হোয়াইট হাউসের কর্মীদের করোনা পরীক্ষার জন্য দ্রুতগতির অ্যাবোট পদ্ধতি ব্যবহার করা হচ্ছিলো।

প্রতীকী ছবি গত মার্চে জরুরিভাবে করোনা সংক্রমণ পরীক্ষার ক্ষেত্রে অ্যাবট উদ্ভাবিত পরীক্ষা পদ্ধতি ব্যবহারের অনুমোদন দেয় এফডিএ। তখন অ্যাবটের এক বিবৃতিতে দাবি করা হয়েছিল, এই যন্ত্রটি কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা তা ৫ মিনিটেই জানিয়ে দেবে। আবার কারোর দেহে সংক্রমণের সম্ভাবনা না থাকলেও তা মাত্র ১৩ মিনিটের মধ্যেই জানিয়ে দিতে সক্ষম এটি। ছোট টোস্টারের আকারের এই নতুন যন্ত্রটি মলিকিউলার টেকনোলজির সাহায্যে কাজ করবে। আকারে ছোট হওয়ায় সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে এ পরীক্ষা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি ট্রাম্পও অ্যাবট কিটের প্রশংসা করেন।

সাম্প্রতিক কিছু গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে যে অ্যাবট কিট পরীক্ষার ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে। এ সপ্তাহে এনওয়াইইউ লানগোন হেলথ-এর গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়েছে, অ্যাবট পরীক্ষার প্রায় ৫০ শতাংশ ফল ‘ফলস নেগেটিভ’ এসেছে। ওই নমুনাগুলো নিয়ে অন্য পরীক্ষায় ফল পজিটিভ এসেছে। প্রতিক্রিয়ায় অ্যাবট দাবি করেছে, অন্য গবেষণার সঙ্গে এ গবেষণার ফল সামঞ্জস্যপূর্ণ নয়। এ গবেষণার নমুনার সংখ্যা খুব কম ছিল।

অ্যাবটের কিট নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে এফডিএ। এক বিবৃতিতে সংস্থার কর্মকর্তা টিম স্টেনজেল বলেন, ‘আমরা এখনও অযথার্থ ফল নিয়ে তথ্য পর্যালোচনা করছি এবং এ গুরুত্বপূর্ণ ইস্যুতে অ্যাবটের সঙ্গে যোগাযোগ রাখছি। 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম