চীন ভ্যাকসিন বানালে তা হবে বিশ্বের সবার: শি জিনপিং

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২০, ২০:৪৩আপডেট : ১৮ মে ২০২০, ২০:৪৭
image

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ করোনার ভ্যাকসিন বানাতে পারলে তা হবে একটি আন্তর্জাতিক পণ্য। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ৭৩ তম অধিবেশনের শুরুর দিনের ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর মানুষেরা যেন ভ্যাকসিন থেকে বঞ্চিত না হয়, বেইজিং তা নিশ্চিত করতে চায়।

চীন ভ্যাকসিন বানালে তা হবে বিশ্বের সবার: শি জিনপিং

প্রতি বছরের ধারাবাহিকতায় এবার বসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৩ তম অধিবেশন। তবে করোনা-পরিস্থিতির কারণে এবারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ইন্টারনেটে। 

দুই দিনের ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘চীনে কোভিড-১৯ ভ্যাকসিনের উন্নয়ন ও প্রয়োগ শুরু হলে এটিকে বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত করা হবে। এর মধ্য দিয়ে উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিনটি সামর্থ্যের মধ্যে পাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে চায় চীন’।

বিশ্বে প্রায় ১০০টি ভ্যাকসিন তৈরির উদ্যোগের মধ্যে চীন ইতোমধ্যেই ৫টি ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে সমর্থ হয়েছে। পরের মাসে আরও কয়েকটি ট্রায়াল শুরু হওয়ার  কথা রয়েছে।

ভার্চুয়াল বৈঠকে করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা পর্যালোচনার উদ্যোগকেও স্বাগত জানিয়েছে চীন। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মহামারি দূর হওয়ার পর এ নিয়ে ‘সমন্বিত পর্যালোচনা’র উদ্যোগ নেওয়া হলে চীন তা সমর্থন করবে। 

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম