যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা ফিলিস্তিনের

বিদেশ ডেস্ক
২০ মে ২০২০, ১৫:২৮আপডেট : ২০ মে ২০২০, ১৫:৩০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন করে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে মঙ্গলবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের ঘোষণা ফিলিস্তিনের মাহমুদ আব্বাস বলেন, তিনি এখন থেকে ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তি বাতিলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে করা কোনও সহযোগিতা চুক্তিও আর মেনে চলবেন না।

তিনি বলেন, ‘ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও) এবং ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ আজ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত নিরাপত্তা সমঝোতাসহ যাবতীয় চুক্তি এবং এসব চুক্তিতে দেওয়া সব প্রতিশ্রুতি বাতিল ঘোষণা করলো।’

মাহমুদ আব্বাস বলেন, ‘আমরা মনে করি ফিলিস্তিনি জনগণের ওপর দখলদারিত্বের সম্পূর্ণ দায় মার্কিন প্রশাসনের। আমাদের জনগণের স্বার্থবিরোধী যেসব পদক্ষেপ ইসরায়েল নিচ্ছে তার জন্য মূলত দায়ী মার্কিন প্রশাসন।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, পশ্চিম তীরের একাংশ ও জর্ডান উপত্যকা ইসরায়েলের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এসব চুক্তি বাতিল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত শতাব্দীর সেরা চুক্তিতে পশ্চিম তীরের এসব ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী ১ জুলাই এই অন্তর্ভুক্তির কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। যেসব ভূখণ্ড ইসরায়েলের অন্তর্ভুক্ত করার চক্রান্ত করা হচ্ছে তা পশ্চিম তীরের মোট ভূখণ্ডের প্রায় ৩০ শতাংশ।

/এমপি/
সম্পর্কিত
‘ইরান আত্মসমর্পণ করবে না’, যুক্তরাষ্ট্রকে পেজেশকিয়ানের বার্তা
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
সর্বশেষ খবর
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট
বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমানোর পরিপত্র বাতিল চেয়ে রিট
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
প্রধানমন্ত্রীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
নিষিদ্ধ সংগঠনের মিছিলে অংশ নেওয়া আরও ৪০ জন গ্রেফতার
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকেছে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
ব্রিকস অতিথিদের সামনে বস্তি ঢেকেছে ভারত, কেন্দ্রকে কটাক্ষ কংগ্রেসের 
সর্বাধিক পঠিত
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ