গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্ত হয়নি: চীন

বিদেশ ডেস্ক
২৩ মে ২০২০, ১২:১৮ আপডেট : ২৩ মে ২০২০, ১২:১৮

উৎপত্তিস্থল চীনে শুক্রবার নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি বলে দাবি করেছে বেইজিং। গত বছর ডিসেম্বরে উহান থেকে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর শুক্রবার প্রথমবারের মতো কোভিড-১৯ সংক্রমিত রোগী শনাক্ত হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন কেউ আক্রান্ত হয়নি: চীন
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হলেও শুক্রবার কারও শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়নি। অবশ্য সাংহাই ও জিলিনের দুজনকে করোনা পজিটিভ হিসেবে সন্দেহ করা হচ্ছে।
উপসর্গহীন নতুন করোনা রোগীর সংখ্যা ৩৫ থেকে কমে ২৮ জনে নামার কথা জানিয়েছে এনএইচসি।
দেশের ভেতরে চলাফেলায় কড়াকড়ি আরোপ করায় গত মার্চ থেকে চীনে স্থানীয় সংক্রমণের হার কমতে থাকে। তবে হঠাৎ করে বিদেশফেরতদের মাধ্যমে ক্লাস্টার সংক্রমণ দেখা যায় জিলিন ও হেইলংজিয়াং প্রদেশে। দ্বিতীয় দফার সংক্রমণ ঠেকাতে শহরের ১ লাখ ১০ হাজারের বেশি বাসিন্দার কোভিড-১৯ টেস্ট করায় কর্তৃপক্ষ।
কঠোর পদক্ষেপ নেওয়ার ফলে শুক্রবার প্রথমবার আক্রান্ত বা মৃত্যুর তালিকা অপরিবর্তিত থাকলো। এ পর্যন্ত চীনে করোনায় আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৯৭১ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের।

/জেজে/বিএ/
সম্পর্কিত
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
ডলারের বিপরীতে শক্তিশালী ইউয়ান
জাপানি নাটকে চীনবিরোধী মনোভাব ছড়ানোর অভিযোগ বেইজিংয়ের
সর্বশেষ খবর
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
হামলার পরদিন শিশুর মরদেহ উদ্ধার, চিকিৎসাধীন অবস্থায় বাবারও মৃত্যু
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
এই জয় মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়, জামায়াত প্রার্থীকে হারিয়ে মির্জা ফয়সল
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
একসঙ্গে পাঁচটি স্লিপার এসি বাসকে ৯৫ হাজার টাকা জরিমানা
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়