চিলিতে একদিনে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
২৪ মে ২০২০, ০৯:০৫আপডেট : ২৪ মে ২০২০, ০৯:১৫

লাতিন আমেরিকার দেশ চিলি-তে একদিনেই তিন হাজার ৫৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। স্থানীয় সময় শনিবার বিকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

চিলিতে একদিনে সাড়ে তিন হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বিকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৩৯৩। এর মধ্যে  ৬৭৩ জনের মৃত্যু হয়েছে।

লাতিন আমেরিকায় ব্রাজিল ও পেরু-র পর চিলিতেই সবচেয়ে বেশি করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে উপদ্রুত এলাকায় লকডাউনের মতো নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যেই খাবারের দাবিতে রাজপথে নেমেছে মানুষ। শুক্রবার রাজধানী শান্তিয়াগো সংলগ্ন একটি দরিদ্র এলাকায় খাদ্য সহায়তার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। এক পর্যায়ে তারা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে জড়ায়।

গত মার্চের শেষ দিক থেকে ওই এলাকাটি লকডাউন রয়েছে। এই লকডাউনে বিপাকে পড়েছে সেখানকার দরিদ্র মানুষ।

শুক্রবারের ওই বিক্ষোভ সামলাতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। একজন কর্মকর্তার বাহুতে গিয়ে লাগে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আন্দোলনকারী বলেন, এই বিক্ষোভ সমাধানের পথ নয়, আমাদের কাছে তা পরিষ্কার। তবে এর মাধ্যমে পরিস্থিতি তুলে ধরা সহজ। আমরা কিভাবে লড়াই করছি? এই বিক্ষোভ ক্ষুধার্ত মানুষদের তুলে ধরছে।

বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে লেখা ছিল, ‘জনগণ গরিব, বিদ্রোহী ও ধ্বংসাত্মক। তারা রাস্তায় নেমে এসেছে!’

/এমপি/
সম্পর্কিত
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম