ভারতে খুলতে শুরু করেছে বিমানবন্দর

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২০, ১৪:৫৫ আপডেট : ২৫ মে ২০২০, ১৫:৪৬

দুই মাসেরও বেশি সময় বন্ধ রাখার পর আবারও বিমানবন্দর সচল করতে শুরু করেছে ভারত। সোমবার থেকে দেশটির বিভিন্ন রাজ্যের বিমানবন্দর খুলে দেওয়া হয়েছে। তবে যাত্রীদের নিরাপদ রাখতে প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি শারিরীক দূরত্ব নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ভারতে খুলতে শুরু করেছে বিমানবন্দর

করোনাভাইরাসের বিস্তার রোধে গত ২৫ মার্চ থেকে ভারতে লকডাউন শুরু হয়। এখন পর্যন্ত দেশটিতে প্রায় এক লাখ ৩২ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় চার হাজার মানুষের। সম্প্রতি লকডাউন শিথিল করে বেশ কিছু অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরুর অনুমতি দেওয়া হয়েছে। বিমানবন্দর চালু করলেও যাত্রীদের বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে।

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাতায়াত করতে চাইলে সেখানে যাওয়ার আগে যাত্রীদের অনলাইনে যাত্রা সম্পর্কিত তথ্য দেখে নিতে হবে। বোর্ডিং পাস স্ক্যানের পরই মিলবে বিমানবন্দরে প্রবেশের অনুমতি। শারীরিক দূরত্ব নিশ্চিত করতে নিরাপত্তা লাইনগুলোর পরিসর বাড়োনো হয়েছে। আর প্রত্যেক যাত্রীকে একটি তাপমাত্রা পরিমাপক যন্ত্রের মধ্য দিয়ে যেতে হবে আর পুরণ করতে হবে ভ্রমণের বিস্তারিত তথ্য সম্বলিত একটি ফর্ম।

এছাড়া বিমানের কেবিন ক্রুরাও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) পরে থাকবেন। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের কোনও খাবার বা পানীয় দেওয়া হবে না তবে যাত্রীরা শুকনা খাবার সঙ্গে নিতে পারবেন।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ডাকতেন মা বলে, মৃত্যুর পর হিন্দু বৃদ্ধার চিতায় আগুন দিলেন দুই মুসলিম ভাই
‘লাল স্বর্ণ’ জাফরান ক্ষেত টানছে পর্যটকদের
রসগোল্লা বলে বোমা দিলেন প্রতিবেশী, মুখে নিয়ে কামড় দিতেই বিস্ফোরণে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, তরুণ-তরুণী নিহত
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের