লাখো মানুষের মৃত্যুর মিছিলেও উদযাপনের পরিকল্পনায় অনড় ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ মে ২০২০, ০৯:৫৮আপডেট : ২৮ মে ২০২০, ১০:০৫

দুনিয়াজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ৫৭ হাজার ৪৩২। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক এক লাখ দুই হাজার ১০৭ জনই যুক্তরাষ্ট্রের। দেশটিতে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন কর্মকর্তারা। এমন পরিস্থিতিতেও স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনায় অনড় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লাখো মানুষের মৃত্যুর মিছিলেও উদযাপনের পরিকল্পনায় অনড় ট্রাম্প আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। দিনটি সাড়ম্বরে উদযাপন করা হয় প্রতি বছর। কিন্তু করোনার কারণে সবচেয়ে বিপর্যস্ত দেশটিতে এবার বড় পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন না করার পক্ষেই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। কেননা, বড় জমায়েতে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। ফলে সংক্রমণ ভয়াবহ মাত্রায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সে কথা মাথায় রেখে কর্মকর্তারা স্বাধীনতা দিবস উদযাপনে নিরুৎসাহিত করেছিলেন।

এক বিবৃতিতে দেশটির আইনপ্রণেতারা বলেছেন, এমন আয়োজনে যত মানুষের সমাগম হয়ে থাকে, তত মানুষকে নিরাপদ রাখা এই মুহূর্তে প্রায় অসম্ভব।

এদিকে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উদযাপনের পরিকল্পনা থেকে বিন্দুমাত্র পিছপা হননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট চান স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপন করা হোক।

স্বাধীনতা দিবসের এখনও এক মাসের কিছুটা বেশি সময় বাকি। দৃশ্যত এই সময়ে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির কতটা উন্নতি হয় তার ওপরই নির্ভর করছে উদযাপন।

ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার শহর থেকে করোনাভাইরাস নিশ্চিহ্ন করতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা জরুরি বলে মনে করছেন। হোয়াইট হাউসের সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি জানিয়েছেন, অদূর ভবিষ্যতে বড় জমায়েতের অনুমতি দেওয়ার কোনও ইচ্ছা নগর কর্তৃপক্ষের নেই। সূত্র: ডিডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম