পশ্চিমবঙ্গে জেএমবি সদস্য গ্রেফতার

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২০, ০৯:৪৭আপডেট : ৩০ মে ২০২০, ০৯:৫৪

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুক্রবার জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-র এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে আবদুল করিম নামের ওই ব্যক্তিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

পশ্চিমবঙ্গে জেএমবি সদস্য গ্রেফতার শুক্রবার সকালে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয়ভাবে সে বড় করিম নামেও পরিচিত ছিল।

তাকে ধরতে স্থানীয় থানার সঙ্গে মিলিতভাবে অভিযান পরিচালনা করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স।

আবদুল করিম জেএমবি প্রধান সালাউদ্দিন সালাহিনের অন্যতম সঙ্গী ছিল বলে জানা গেছে। সে জঙ্গি গোষ্ঠীটির মুর্শিদাবাদের ধুলিয়ান মডিউলের প্রধান ছিল।

তার কাছ থেকে বেশ কিছু নথি, কাগজপত্র মিলেছে। পুলিশ জানিয়েছে, তাকে জেরা করে সালাউদ্দিনের ব্যাপারে খবর পাওয়া যেতে পারে।

এর আগে ২০১৮ সালে আকস্মিক অভিযান চালিয়ে একটি বাসা থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও জিহাদি উপাদান বাজেয়াপ্ত করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তবে সেই সময় জঙ্গিদের ধরতে পারেনি তারা। তখন থেকেই তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত ছিল।

/এমপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত