জি সেভেন সম্মেলন স্থগিত ঘোষণা করলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২০, ১৫:০০ আপডেট : ৩১ মে ২০২০, ১৫:০৩
image

আগামী জুন মাসে অনুষ্ঠেয় জি সেভেন শীর্ষ সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের বর্তমান পরিস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয় উল্লেখ করে শনিবার (৩০ মে) এ ঘোষণা দেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে না জি সেভেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ডোনাল্ড ট্রাম্প

প্রতি বছর যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের মধ্যে জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। আন্তর্জাতিক অর্থনৈতিক সমন্বয় নিয়ে আলোচনা করে তারা। এ বছর যুক্তরাষ্ট্রে জি সেভেন সম্মেলনের আয়োজক দেশ।

শনিবার এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘জি-সেভেন সামিট স্থগিত করছি। কারণ আমি মনে করি না, বিশ্বের বর্তমান পরিস্থিতিতে জি-সেভেন সম্মেলন ঠিকমতো উপস্থাপিত হবে। গ্রুপটা অনেক পুরনো।’ ট্রাম্প মনে করেন, জি-সেভেন সম্মেলনে রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ভারতকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো উচিত।

করোনা পরিস্থিতির কারণে জুনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সপ্তাহে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, সশরীরে এ সম্মেলন হতে পারে। সম্মেলন উপলক্ষে বড় ধরনের সমাবেশ আয়োজন করা হতে পারে। প্রাথমিকভাবে হোয়াইট হাউসে এবং আংশিক ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত হবে। তবে করোনা পরিস্থিতির কথা উল্লেখ করে সে আয়োজনে সশরীরে অংশ নিতে অপারগতা প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল।

/এফইউ/
সম্পর্কিত
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
ভারতের পথেই হাঁটছে যুক্তরাষ্ট্র: জয়শঙ্কর
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
সর্বশেষ খবর
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার বিচার দাবি গণসংহতির
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
পাকিস্তান আমলেও হাসপাতালের ওপর এমন বর্বরতার কথা মনে পড়ে না: মান্না
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
সোনালী ব্যাংকের বরখাস্ত ৫ কর্মকর্তার কার বিরুদ্ধে কী অভিযোগ
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
হার্ট অ্যাটাক কেন হয়? হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার সহজ উপায়
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে