হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে তেহরানের প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব আজই যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়ার আশা করছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এ কথা জানিয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত ইরানের শীর্ষ এই কূটনীতিক সোমবার রাতে জানান, কাতার মধ্যস্থতাকারী হিসেবে কিছু ধারণা উপস্থাপন করেছে এবং আমরা সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারা বিষয়টি নিয়ে মার্কিন পক্ষের সঙ্গে আরও একবার আলোচনা করবে, যার পরে চূড়ান্ত মার্কিন জবাব আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে।
ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, কাতার আশা করছে আজ মঙ্গলবারের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
‘আমি তাদের কিছুই দিইনি’: ইরানকে নিষেধাজ্ঞা-তহবিল ছাড়ের খবর নাকচ ট্রাম্পের