মাস্কের বিকল্প হিসেবে নেকাব পরার অনুমোদন

বিদেশ ডেস্ক
০১ জুন ২০২০, ১৭:১৬আপডেট : ০১ জুন ২০২০, ১৮:৩৭

মাস্কের বিকল্প হিসেবে নেকাব পরার অনুমোদন দিয়েছে সৌদি আরব। টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ কল সেন্টারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম সৌদি গেজেট।

মাস্কের বিকল্প হিসেবে নেকাব পরার অনুমোদন টুইটারে দেওয়া পোস্টে বলা হয়, নারীদের জন্য নেকাব  ও পুরুষদের জন্য শেমাগ (এক ধরনের পাগড়ি) মাস্কের বিকল্প হিসেবে গণ্য হবে।

এগুলো পরার সময় অবশ্য এটি দিয়ে নাক, মুখ ভালোভাবে ঢেকে নেওয়ার পরামর্শ দিয়েছে সৌদি হেলথ কল সেন্টার কর্তৃপক্ষ।

শেমাগ মূলত এক ধরনের আরব শাল যা সাধারণত শিরস্ত্রাণ হিসেবে ব্যবহার করা হয়। আর মুসলিম নারীরা পর্দা হিসেবে মুখ ঢাকতে নেকাব পরে থাকেন।

একজন টুইটার ব্যবহারকারী প্রশ্ন করেছিলেন, মাস্কের বদলে শেমাগ দিয়ে নাক-মুখ ঢাকা কী যথেষ্ট নয়? পরে এক টুইটে এ ব্যাপারে নিজেদের অবস্থান জানায়  কর্তৃপক্ষ।

মাস্কের বিকল্প হিসেবে নেকাব বা শেমাগ পরার এ অনুমোদন নাগরিকদের স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে। কেননা, করোনার এই সময়ে মাস্ক খুব সহজলভ্য নয়। অনেকের কাছে ব্যক্তিগত সংগ্রহে থাকা মাস্কও শেষ হতে বসেছে।

উল্লেখ্য, করোনা মোকাবিলায় বাইরে বের হতে মাস্ক পরার নিয়ম জারি করেছে সৌদি সরকার। এছাড়া সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে। শরীরের তাপমাত্রা পরিমাপেও কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। এসব নিয়ম না মানলে মোটা অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে। সূত্র: সৌদি গেজেট।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম