অস্ট্রেলিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটারস বিক্ষোভে নিষেধাজ্ঞা চায় পুলিশ

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০২০, ১৭:০৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৭:৫৫

পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রে চলমান বিক্ষোভে সংহতি জানিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ায় বড় ধরনের বিক্ষোভ আয়োজনের চেষ্টা চলছে। অস্ট্রেলীয় কর্তৃপক্ষের হেফাজতে আদিবাসীদের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করতে ওই বিক্ষোভে হাজার হাজার মানুষ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। তবে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে পারে এমন যুক্তিতে ওই বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা চাইছে পুলিশ। এই আবেদন নিয়ে আদালতে গেছে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অস্ট্রেলিয়ার সিডনিতে গত সপ্তাহে বিক্ষোভ হয়েছে

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। আর ওই বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে অস্ট্রেলিয়ায় ব্ল্যাক লাইভস ম্যাটারস বিক্ষোভ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ইতোমধ্যে ওই বিক্ষোভ আয়োজনের সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘এই আবেগ প্রকাশে নিজের এবং অন্যদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলার চেয়ে আরো ভালো উপায় খুঁজতে হবে।’

যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর নিজ দেশের পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ নাগরিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বেশ কিছু স্থানে বিক্ষোভ হয়েছে। সিডনি, ব্রিসবেন, পারথ এবং ক্যানবেরাতে বিক্ষোভ শেষে শুক্রবার নিউ সাউথ ওয়েলসে বড় বিক্ষোভ আয়োজনের চেষ্টা চলছে।

ইতোমধ্যে মেলবোর্ন পুলিশ ওই বিক্ষোভে অংশ না নিতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া আয়োজকদের ওই বিক্ষোভ বাতিলের আহ্বান জানিয়েছে তাদের জরিমানা করার হুমকি দেওয়া হয়েছে। তবে ব্রিসবেন ও এডিলেডে বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছে। 

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের