তুরস্কে করোনা আক্রান্তদের ৮০ ভাগই সুস্থ

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২০, ১১:৪৬আপডেট : ০৭ জুন ২০২০, ১২:০০

তুরস্কে এখন পর্যন্ত এক লাখ ৬৯ হাজার ২১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার হাজার ৬৬৯ জনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে এক লাখ ৩৫ হাজার ৩২২ জন। অর্থাৎ, দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রায় ৮০ ভাগই সুস্থ হয়ে উঠেছে। শনিবার টুইটারে দেওয়া এক পোস্টে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা সুস্থতার এ হার নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। তুরস্কে করোনা আক্রান্তদের ৮০ ভাগই সুস্থ

প্রতিবেদনে বলা হয়, তুরস্কে এখন পর্যন্ত মোট ২৩ লাখ তিন হাজার ২৫৮টি করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা জানিয়েছেন, শনাক্ত হওয়া রোগীদের অধিকাংশই ঘরে থেকে সুস্থ হয়ে উঠেছেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ হাজার ৮৪৬ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮৭৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২১ জনের।

এখন পর্যন্ত শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে আইসিইউ-তে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা ২৬৪।

এদিকে বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস জানিয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৯ লাখ ৭৩ হাজার ৪২৭। এর মধ্যে চার লাখ দুই হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৩৪ লাখ ১১ হাজার ১১৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ড ওমিটারস-এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৮৮ হাজার ৫৪৪। মৃত্যু হয়েছে এক লাখ ১২ হাজার ৯৬ জনের।

/এমপি/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি