ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০২০, ১৩:২৬আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:০৯
image
এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রহণযোগ্যতা। জরিপ সংস্থা হিল/হ্যারিসএক্স'র চালানো সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী ট্রাম্পের কাজের প্রতি মানুষের সমর্থন কমে ৫০ শতাংশের নিচে দাঁড়িয়েছে। ৪৪ শতাংশ মানুষ এখনও মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ঠিকমতো দায়িত্ব পালন করছেন। বাকি ৫৬ শতাংশ মানুষই ট্রাম্পের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
 
ডোনাল্ড ট্রাম্প
 
আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী হলেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে বর্ণবৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরুর পর গত সোমবার (১ জুন) থেকে বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত জনমত জরিপটি চালিয়েছে হিল/হারিসএক্স।
 
নিবন্ধিত ভোটারদের মধ্যে হিল/হারিসএক্স’র চালানো জনমত জরিপ অনুযায়ী, গত মার্চ মাস থেকে ট্রাম্পের জনপ্রিয়তা ৫০ শতাংশের ঘরেই ছিল। তবে গত এক মাসে তার জনপ্রিয়তা ৬ শতাংশ কমেছে। এর আগে গত বছরের মে মাসে ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের রেটিং ৪৪ শতাংশ ছিল। হিল/হারিস-এর জরিপ অনুযায়ী, ট্রাম্পের এ পর্যন্ত সবচেয়ে কম রেটিং ছিল তারও দুই মাস আগে। তখন ৪৩ শতাংশ মানুষের সমর্থন ছিল তার প্রতি।
 
বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। আর এ পরিস্থিতির মধ্যেই কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রজুড়ে চলছে তুমুল বিক্ষোভ। বর্ণবৈষম্য ও করোনাভাইরাস ইস্যু ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মনে করা হচ্ছে। বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন ইস্যুতে বিরূপ মন্তব্য ও আচরণ করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প।


/এফইউ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম