যুক্তরাষ্ট্রে দশ হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার

বিদেশ ডেস্ক
০৯ জুন ২০২০, ০৪:২১আপডেট : ০৯ জুন ২০২০, ১৩:৩১

জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ১৪০টিরও বেশি শহরে বিক্ষোভ হয়েছে। গত ২৫ মে থেকে শুরু হওয়া এসব বিক্ষোভ থেকে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষকে আটক করেছে পুলিশ। বিক্ষোভ ঠেকাতে নিয়মিত ব্যবহার হয়েছে পিপার স্প্রে, রাবার বুলেট, টিয়ারগ্যাস ও লাঠি। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রে দশ হাজারের বেশি বিক্ষোভকারী গ্রেফতার

গত ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে পুলিশি হেফাজতে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। একজন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ১০ মিনিটের ভিডিওতে দেখা গেছে, হাঁটু দিয়ে নিরস্ত্র ফ্লয়েডের গলা চেপে ধরে তাকে শ্বাসরোধে হত্যা করে ডেরেক চাওভিন নামের এক শ্বেতাঙ্গ পুলিশ সদস্য। এই হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলছে।

অহিংস বিক্ষোভে অংশ নেওয়া অনেককেই গ্রেফতারের অভিযোগ উঠেছে মার্কিন পুলিশের বিরুদ্ধে। গত ১ জুন আটলান্টার জর্জিয়ায় বিক্ষোভের সময় গ্রেফতার হন জারাহ গিবসন। তিনি বলেন, ‘পুলিশ লাফিয়ে পড়লো আর আক্ষরিকভাবে পুরো মিছিলটিকে ঘিরে ফেললো।’ সেদিন রাত নয়টা থেকে কারফিউ থাকলেও সন্ধ্যা সাড়ে সাতটাতেই বিক্ষোভকারীদের ওপর পুলিশ হামলে পড়ে বলে অভিযোগ করেন ওই বিক্ষোভকারী।

বিক্ষোভকারী ছাড়াও সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ উঠেছে মার্কিন পুলিশের বিরুদ্ধে। গত ১৮ মে থেকে ১৩০ জনেরও বেশি সাংবাদিকের ওপর হামলার ঘটনা নথিবদ্ধ হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম