সান বারনারডিনোতে জরুরি অবস্থা জারি

১৯ ডিসেম্বর ২০১৫, ১৩:২৭আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৫
image

State of Emergency declared যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বারনারডিনোতে বন্দুবকধারীদের গুলিতে ১৪ জনের প্রাণহানির পর শুক্রবার সেখানে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর জেরি ব্রাউন। ২ ডিসেম্বর গুলি ছুড়ে ১৪ জনকে হত্যা করার পর এ ব্যবস্থা নেওয়া হলো।
কর্তৃপক্ষ বলছে,  আতঙ্ক থেকে নয়,  হামলার স্বাভাবিক নিয়মেই এই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বার্তা সংস্থা এএফপি খবরটি নিশ্চিত করেছে।সান বার্নার্দিনোর এক সেবাকেন্দ্রে ২ ডিসেম্বর নির্বিচারে গুলি ছুড়ে ১৪ জনকে হত্যা করা হয়।
সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুক ও তাঁর স্ত্রী তাশফিন মালিক পুলিশের গুলিতে নিহত হন। তাঁরা সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন আইএস এর সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে। হামলায় আহত হয়েছেন ২৬ জন।
উল্লেখ্য, সন্দেহভাজন হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুকের এক বন্ধুকে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এনরিক মারকুয়েজ (২৪) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। পুলিশের দাবি,  রিজওয়ানের বন্ধু এনরিক মারকুয়েজ ২০১১ ও ২০১২ সালে রিজওয়ানের সঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে হামলার পরিকল্পনা করেছিলেন।  রিজওয়ান ও তাঁর স্ত্রী তাশফিন হামলায় যে দুটি অবৈধ বন্দুক ব্যবহার করেছিলেন, সেগুলোও তার বলে অভিযোগ আনা হয়েছে।

/বিএ/

সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী