করোনায় আক্রান্ত রোগীর সফল ফুসফুস প্রতিস্থাপন

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০২০, ১৫:৪৩আপডেট : ১৩ জুন ২০২০, ১৫:৪৭
image

এই প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। ফোর্বস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক অঙ্কিত ভারত অস্ত্রোপচারের মাধ্যমে ২০ বছরের বয়সী একজন করোনা রোগীর ফুসফুস প্রতিস্থাপন করেছেন।

করোনায় আক্রান্ত রোগীর সফল ফুসফুস প্রতিস্থাপন

এ ব্যাপারে শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিন হাসপাতাল জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত ওই রোগীর ফুসফুস ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বেশ কিছুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। 

তবে ওই রোগীর শরীরে ওষুধ কাজ করা বন্ধ হয়ে গেলে তার ফুসফুস আরো ক্ষতিগ্রস্থ হয়। উপায় না দেখে শেষপর্যন্ত ফুসফুস প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর বাইরে ওই রোগীকে বাঁচানোর আর কোনও পথ খোলা ছিল না।

জানা গেছে, থোরাসিস সার্জারির প্রধান ও নর্থ ওয়েস্টার্নের ফুসফুস প্রতিস্থাপন প্রোগ্রামের সার্জিক্যাল ডিরেক্টর অঙ্কিত ভারতের নেতৃত্বে সফল ফুসফুস প্রতিস্থাপন করা হয়। এ ব্যাপারে অঙ্কিত ভারত বলেন, ‘এটি আমার করা সবচেয়ে কঠিন অস্ত্রোপচারের একটি। এটি সত্যিই অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল।’

অঙ্কিত মনে করেন, করোনাভাইরাসের চূড়ান্ত সংক্রমণের ক্ষেত্রে পরবর্তী সময়ে আরও বেশি করে অঙ্গ প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি