পিঠে গুলি করে হত্যা করা হয়েছে কৃষ্ণাঙ্গ ব্রুকসকে: ময়না তদন্ত প্রতিবেদন

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২০, ১৩:২৫আপডেট : ১৫ জুন ২০২০, ১৩:৩৩
image

যুক্তরাষ্ট্রের আটলান্টায় কৃষ্ণাঙ্গ তরুণ রেইশার্ড ব্রুকস নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছে ফুলটন কাউন্টি মেডিক্যাল পরীক্ষকের কার্যালয়। রবিবার (১৪ জুন) ময়নাতদন্তের পর চিকিৎসকের দেওয়া বিবৃতিতে বলা হয়, পিঠে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ব্রুকস। তার পিঠে দুইটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রেইশার্ড ব্রুকস

মিনিয়পোলিসে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যখন যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ চলার মধ্যেই শুক্রবার (১২ জুন) পুলিশের গুলিতে নিহত হন ব্রুকস। শুক্রবার রাতে ব্রুকস ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোঁরার কাছে তার গাড়িতেই ঘুমিয়ে ছিলেন। রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ জানায় যে এভাবে শুয়ে থাকায় তাদের গ্রাহকরা ওই লেনে গাড়ি চালাতে পারছেন না। পুলিশের  বিবৃতিতে দাবি করা হয়, ‘কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি চলাকালীন ব্রুকস এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। কর্মকর্তারা তাকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখন গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মী।’ ঘটনাস্থলে উপস্থিত একজনের ধারণ করা ভিডিওতে ব্রুকসের হাতে পুলিশের একটি টেজার গান ছিল বলে মনে হয়েছে। আইনজীবীর দাবি, ব্রুকস পুলিশের বিরুদ্ধে টেজার গান ব্যবহার করলেও আটলান্টা পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার করার কোনো অধিকার ছিল না, কারণ টেইজার প্রাণঘাতী অস্ত্র নয়।

রবিবার রেইশার্ড ব্রুকসের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এক বিবৃতিতে সংশ্লিষ্ট চিকিৎসক জানান, দুইটি গুলির আঘাতজনিত ক্ষত ও রক্তপাতের কারণে তার মৃত্যু হয়েছে। যেভাবে তার মৃত্যু হয়েছে তাকে হত্যাকাণ্ড বলতে হবে।

ব্রুকস নিহত হওয়ার ঘটনায় এরইমধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন আটলান্টা পুলিশ প্রধান। বিভাগের অন্য দায়িত্বে নিযুক্ত থাকবেন তিনি। হত্যাকাণ্ডে জড়িত দুই পুলিশ কর্মকর্তার একজনকে বরখাস্ত করা হয়েছে এবং অপরজনকে পাঠানো হয়েছে প্রশাসনিক ছুটিতে।

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম