দেশে ফেরা অভিবাসন-প্রত্যাশীদের গ্রহণ করছে না পাকিস্তান

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ০১:০১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৫:১৬

pakistan migrants islamabad ইউরোপের বিভিন্ন দেশে আটক হওয়া পাকিস্তানি অভিবাসন-প্রত্যাশীদের গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে ইসলামাবাদ। বৃহস্পতিবার একটি বিমানে করে গ্রিস থেকে দেশে পৌঁছান এসব পাকিস্তানি নাগরিক। তবে তাদেরকে বিমান থেকে নামারও অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ খবর জানিয়েছে।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খানের নির্দেশে  ক্রুরা তাদের বিমান থেকে নামতে দিচ্ছে না।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, অবৈধ অভিবাসীদের দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমঝোতা হয়েছে। কিন্তু ইইউভুক্ত একটি দেশ পাকিস্তানের আইন ভঙ্গ করছে। যা কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
বিমানে আসা অভিবাসীদের ‘অবৈধভাবে অবতরণকারী’ উল্লেখ করে পাকিস্তান বলছে, এদের কারোই বৈধ কাগজপত্র না থাকায় যে দেশ থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে।
ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান ইসলামাবাদে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ের বরাত দিয়ে জানিয়েছে, বিমানে ৫০ জনকে আসার ব্যবস্থা করেছে ইউরোপে আবাসনের দায়িত্বে থাকা ফ্রন্টেক্স নামের একটি সংস্থা। এই ৫০ জনকে গ্রিস, বুলগেরিয়া ও অস্ট্রিয়ায় অবস্থিত পাকিস্তান দূতাবাস ভ্রমণের পাসপোর্ট দিয়েছে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই ৫০ জনের মধ্যে ৩০ জনকে গ্রিস থেকে ফেরত পাঠানো হয়েছে।
ইইউ অফিস বলছে, পাকিস্তান দাবি করেছে অভিবাসীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর দিতে হবে। এটা ইইউ’র পক্ষে যোগাড় করা সম্ভব নয়। চুক্তির মধ্যে এ বিষয়টি ছিল না। পাকিস্তানকে আগেই প্রত্যর্পণকারীদের তালিকা দেওয়া হয়েছিল, যাতে তারা তালিকা ধরে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করতে পারে।

উল্লেখ্য, গত বছর অবৈধভাবে ইউরোপ যাওয়া ২১ হাজার পাকিস্তানিকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়। প্রায় ৫০ হাজার পাকিস্তানি প্রতি বছর বৈধভাবে কাজ করতে ইউরোপ যায়।

/এএ/এমপি/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি