আদালতে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান, প্রকাশ হচ্ছে বোল্টনের বই

বিদেশ ডেস্ক
২০ জুন ২০২০, ২৩:৪১আপডেট : ২০ জুন ২০২০, ২৩:৪১

সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের লেখা একটি বইয়ের প্রকাশনা ঠেকাতে করা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে একটি মার্কিন আদালত। বিচার বিভাগের যুক্তি ছিল বিতর্কিত তথ্য সম্বলিত বইটি যথাযথভাবে যাচাই করা হয়নি। তবে শনিবার ওয়াশিংটনের জেলা জজ আদালতের বিচারক রোয়েস ল্যাম্বার্থ বলেছেন, সরকার প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে আদালতের আদেশ দিয়ে ক্ষতি ঠেকানো যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। আদালতে ট্রাম্পের আবেদন প্রত্যাখ্যান, প্রকাশ হচ্ছে বোল্টনের বই

২০১৮ সালের এপ্রিলে জন বোল্টনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মতপার্থক্যের জেরে পরের বছরের সেপ্টেম্বরেই তাকে বিদায় করে দেওয়া হয়। হোয়াইট হাউসের অভিজ্ঞতা নিয়ে বোল্টন একটি বই প্রকাশের উদ্যোগ নিলে তা ঠেকাতে মরিয়া হয়ে ওঠে ট্রাম্প প্রশাসন। এ সপ্তাহে মার্কিন মিডিয়ায় বইটির সারাংশ প্রকাশ হয়ে পড়লে দেখা যায় বইটিতে ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু ভয়াবহ অভিযোগ তোলা হয়েছে।

দ্য রুম হয়ার ইট হ্যাপেন’ শিরোনামে ৫৭৭ পৃষ্ঠার বইটি আগামী ২৩ জুন বিক্রি শুরুর কথা। তার আগেই প্রকাশনাটি বন্ধ করতে আদালতের দ্বারস্থ হয় ট্রাম্প প্রশাসন। তবে শনিবার মার্কিন বিচারক রোয়েস ল্যাম্বার্থ জন বোল্টন মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে জুয়া খেলেছেন এবং দেশের ক্ষতি করতেই তথ্য উন্মোচন করেছেন। কিন্তু প্রকাশনা বন্ধ করলেই সেই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে তা প্রমাণে ব্যর্থ হয়েছে সরকার পক্ষ।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, বইটি মিথ্যা আর ভুলভাল গল্পের সমাহার। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমার সম্পর্কে বলা তার অনেক কথাই কখনো আলোচনাই হয়নি, এগুলো সম্পূর্ণ কল্পিত।... শুধুমাত্র ছাঁটাই করার শোধ নেওয়ার চেষ্টা করছে, এমন অসুস্থ কুকুর সে।’

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম