টাইম ম্যাগাজিনে স্থান পাচ্ছেন বাগদাদি!

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৫, ১৪:১৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৫, ১৭:৪২

Abu-Bakr-al-Baghda_3516459b এ বছরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে টাইম ম্যাগাজিনে স্থান পেতে পারেন ইরাক ও সিরিয়ায় তৎপর থাকা সশস্ত্র সুন্নিপন্থি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নেতা আবু বকর আল-বাগদাদি। আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হতে পারে টাইম ম্যাগাজিনের ওই সংখ্যা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে জনগণের শত্রু হিসেবে প্রথম স্থান দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ও তার সংগঠনকে জনগণের নিরাপত্তার জন্য এক ‘অদৃষ্টপূর্ব হুমকি’ বলেও অভিহিত করা হয়ে থাকে।
টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, যদিও বাগদাদি ইতিবাচক কোনও কিছু করেননি। কিন্তু তার প্রভাব বিশ্বের ইতিহাসে স্থায়ী ছাপ রেখেছে। বিশেষত ২০১৫ সালে তার কাছাকাছি প্রভাব রাখতে কেউই সক্ষম হননি। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কেউই বিশ্ব রাজনীতিতে এত বড় ভূমিকা রাখতে পারেননি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, রক্তের অক্ষরে হলেও পৃথিবীর ইতিহাসের একটি অধ্যায় রচনা করেছেন বাগদাদি। তিনি অবশ্যই ২০১৫ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার দাবি রাখেন। সূত্র: টেলিগ্রাফ।

/ইউআর/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম