এক বছরে রেকর্ড মুনাফা এনডিটিভির

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২০, ১৬:০০আপডেট : ২৩ জুন ২০২০, ১৬:০৩
image

এক বছরে রেকর্ড পরিমাণ মুনাফা অর্জনে সমর্থ হয়েছে ভারতের এনডিটিভি গ্রুপ।  বিগত ১০ বছরের মধ্যে ২০১৯-২০ অর্থবছরে সবচেয়ে বেশি মুনাফা অর্জনে সমর্থ হয়েছে তারা। এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এক বছরে রেকর্ড মুনাফা এনডিটিভির

সাংবাদিক প্রণয় রায় এবং তার স্ত্রী রাধিকা রায় ১৯৮৮ সালে এনডিটিভি প্রতিষ্ঠা করেন। যা ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম প্রুপে পরিণত হয়। বর্তমানে সেখানে পাঁচ শতাধিক কর্মী কাজ করেন। ৪টি টেলিভিশন চ্যানেলসহ অনলাইন ও মোবাইল প্ল্যাটফর্মে উপস্থিতি রয়েছে তাদের।

এনডিটিভিতে প্রতিবেদন থেকে জানা গেছে, কর প্রদানের পরও এনডিটিভি গ্রুপ চলতি অর্থবছরে ২৪.২২ কোটি রুপি মুনাফা করেছে। গ্রুপের সম্প্রচার মাধ্যম এনডিটিভি লিমিটেডও ট্যাক্স প্রদানের পর লাভের খাতাতেই নাম রাখতে সমর্থ হয়েছে।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আয়কর প্রদানের পরও গ্রুপের লাভের হিসাব গত অর্থবছরের তুলনায় ১৪ কোটি বেড়েছে। কার্যক্রম ও সম্পদের মধ্যেই সমন্বয় করেছে তারা। গত অর্থবছরের তুলনায় উৎপাদন খরচ কমেছে ২৯.৫৪ কোটি। এবং এই ব্যয় গত দুই বছরে কমেছে প্রায় ১৪৫ কোটি রুপি।

এই অর্থবছরে এনডিটিভি কনভার্জেন্স তার সেরা আয়ের রেকর্ড করছে, যা এই গ্রুপের ডিজিটাল অংশ। তাদের দর্শক-পাঠক আরও প্রসারিত হয়েছে এবং এটি সব জায়গায় ভারতীয়দের জন্য অনলাইন সংবাদের অন্যতম পছন্দ হিসাবে তার অবস্থানকে দৃঢ় করে তুলেছে বলেও জানানো হয়েছে।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম