‘ফেয়ার অ্যান্ড লাভলি’ নামে পরিবর্তন আনছে ইউনিলিভার

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০২০, ২০:১৭আপডেট : ২৫ জুন ২০২০, ২০:১৭

ত্বকের রং নিয়ে নেতিবাচক ধারণা প্রচার করায় সমালোচনার মুখে পড়ে রং ফর্সাকারী ক্রিম বলে পরিচিত পণ্য ‘ফেয়ার অ্যান্ড লাভলি’র নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার। কোম্পানিটি স্বীকার করে নিয়েছে যে, এই নামটি সৌন্দর্যের একটি আদর্শকেই প্রতিফলিত করে। ফলে পণ্যটির নামে আর ফর্সাকারী বা উজ্জ্বলকারী উল্লেখ থাকবে না। গত কয়েক দশক ধরে বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে ব্যাপকভাবে বিক্রি হয়ে আসছে ইউনিলিভারের এই পণ্যটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইউনিলিভারের বহুল বিক্রি হওয়া পণ্য ফেয়ার অ্যান্ড লাভলি

বিশ্ব জুড়ে চলা বর্ণবাদবিরোধী আন্দোলনের মধ্যে ইউনিলিভারের ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ক্রিমের নামকরণ নিয়ে সমালোচনা শুরু হয়। গত কয়েক সপ্তাহের মধ্যে দু্টি আলাদা আবেদনে পণ্যটির উৎপাদন বন্ধ করতে ইউনিলিভারের প্রতি আহ্বান জানায় ১৮ হাজারের বেশি স্বাক্ষরকারী। এসব আবেদনে বলা হয়, এই পণ্যের মাধ্যমে বর্ণবাদ সুবিধা পাচ্ছে এবং কালোবিরোধী মনোভাব উসকানি পাচ্ছে।

ইউনিলিভারের বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ারের প্রেসিডেন্ট সানি জৈন বলেন, ‘আমরা স্বীকার করছি ফেয়ার, হোয়াইট এবং লাইট শব্দের ব্যবহার সৌন্দর্যের একটি আদর্শকে নির্দেশ করে। আমরা তা সঠিক মনে করি না আর তা স্বীকার করে নিতে চাই।’ ইউনিলিভার বলছে তাদের পণ্যটি কোনও সময়ই পরিষ্কারকারক পণ্য ছিল না।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম