মার্কিন প্রতিনিধি পরিষদে ‘জর্জ ফ্লয়েড’ পুুলিশ সংস্কার বিল পাস

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০২০, ১৮:৩৯আপডেট : ২৬ জুন ২০২০, ১৮:৪৬
image

 

যুক্তরাষ্ট্রের পুলিশ বাহিনীতে আমূল সংস্কার আনার দাবির মুখে পুলিশ সংস্কার বিল পাস করেছে কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে ‘জর্জ ফ্লয়েড জাস্টিস ইন পুলিশিং অ্যাক্ট’ নামের বিলটি ২৩৬-১৮১ ভোটে পাস হয়। তবে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে পাস হলেও উচ্চ কক্ষ সিনেটে বিলটি আটকে দেওয়ার তোড়জোড় চালাচ্ছে রিপাবলিকান সদস্যরা। বিলটির বিরুদ্ধে ভেটো দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মার্কিন প্রতিনিধি পরিষদে  ‘জর্জ ফ্লয়েড’ পুুলিশ সংস্কার বিল পাস

গত মাসে মিনিয়াপোলিস শহরে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে তুমুল বিক্ষোভ চলছে। পুলিশ বাহিনীতে সংস্কারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। এরইমধ্যে মিনিয়াপোলিসের পুলিশ বিভাগ ভেঙে দেওয়ার ব্যাপারে সম্মতি জানিয়েছে সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ অংশ। নিউ ইয়র্ক পুলিশের তহবিল কাটছাঁটের ঘোষণা দিয়েছেন স্থানীয় মেয়র বিল দে ব্লাসিও। আর পুলিশ বাহিনীতে সংস্কার আনতে আইন পাসের উদ্যোগ নেয় ডেমোক্র্যাটরা। সম্প্রতি প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করে তারা। বিলটির নামকরণ করা হয় ফ্লয়েডের নামে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ভোটাভুটি।

ওই বিলে কেন্দ্রীয় পুলিশ বাহিনীর সদস্যদের শরীরে এবং গাড়ির ড্যাশবোর্ডে ক্যামেরা রাখা বাধ্যতামূলক করার কথা হয়েছে।নিষিদ্ধ করা হয়েছে সন্দেহভাজনের গলা চেপে ধরা। বিলোপ করা হবে পুলিশের অঘোষিত তল্লাশি অভিযান। স্থানীয় যেসব পুলিশ বাহিনী একই ধরনের সংস্কার আনতে অস্বীকৃতি জানাবে তাদের কেন্দ্রীয় বরাদ্দ বাতিল করা হবে।

ডেমোক্র্যাট প্রস্তাবিত বিলটির পক্ষে তিন রিপাবলিকান সদস্যও ভোট দিয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিলটি পাস হলেও তা আইনে পরিণত হওয়ার সম্ভাবনা ক্ষীণ। কারণ আইনে পরিণত হওয়ার জন্য সিনেটেও বিলটি পাস হতে হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে বিলটিতে স্বাক্ষর করতে হবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে বিলটি পাসের সম্ভাবনা নেই বললেই চলে। আর তারপর্ও যদি বিলটি দুই কক্ষে পাস হয়ও, তবে তাতে স্বাক্ষর করবেন না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প।

 

/এফইউ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম