সামনে আরও ভয়াবহ পরিস্থিতি আসছে: ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২০, ০০:২১আপডেট : ৩০ জুন ২০২০, ১৩:০০

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক কর্রেছে, করোনাভাইরাস মহামারি অবসান হতে এখনও অনেক বাকি। সোমবার (২৯ জুন) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, আজ থেকে ছয় মাস আগে চীনের উহান শহরে রহস্যময় নিউমোনিয়ার মতো অসুস্থতার খবর প্রথম যখন পাওয়া যায়; তখনকার আশঙ্কার চেয়েও বর্তমান পরিস্থিতি আরও অনেক বেশি খারাপ। সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি জানিয়ে গেব্রিয়াসিস বলেন, ‘বর্তমান পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা সবচেয়ে খারাপ কিছুর আশঙ্কা করছি।’ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করে। ২৯ ডিসেম্বর এই ভাইরাসে সেখানকার নাগরিকদের আক্রান্ত হওয়ার তথ্য প্রথমবারের মতো বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানায় চীনা কর্তৃপক্ষ। ওই সময়ে ডব্লিউএইচও’র আশঙ্কা ছিল নতুন ভাইরাসের সংক্রমণ সার্স ভাইরাসের প্রাদুর্ভাবের মতো হতে পারে। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ওই সার্স ভাইরাসের প্রাদুর্ভাবে ৭৭৪ জনের মৃত্যু হয়।

তবে নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর ছয় মাসের মধ্যে বিশ্ব জুড়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত পার হয়েছে এক কোটি। আর এতেই ভাইরাসটির ভয়াবহতা প্রতিফলিত হয় বলে মনে করেন ডব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস। তিনি বলেন, ‘নতুন এই ভাইরাস আমাদের পৃথিবী আর আমাদের জীবনকে কোন ধরনের বিপর্যয়ের মধ্যে ঠেলে দিতে পারে, তা ছয় মাস আগে আমরা কেউ কল্পনাও করতে পারিনি।’

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গেব্রিয়াসিস বলেন, ‘বেশিরভাগ মানুষ এখনও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকায় এখনও ভাইরাসটির বিস্তারের যথেষ্ট সুযোগ আছে। আমরা সবাই চাই এর অবসান হোক। আমরা সবাই স্বাভাবিক জীবনে ফিরতে চাই। কিন্তু কঠিন সত্য হলো এটা অবসানের কাছাকাছিও পৌঁছায়নি। বিশ্বের কয়েকটি দেশ খানিকটা অগ্রগতি অর্জন করলেও, সত্যিকার অর্থে মহামারির গতি বাড়ছে।’ তিনি বলেন, ‘বলতে খারাপ লাগছে, কিন্তু সত্য হলো সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি।’

ডব্লিউএইচও’র জরুরি কর্মসূচি বিষয়ক প্রধান মাইক রায়ান ওই ব্রিফিংয়ে বলেন, সংক্রমণ রোধে একটি কার্যকর ও নিরাপদ টিকা উদ্ভাবনে অসাধারণ অগ্রগতি অর্জিত হলেও, এখন পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই যে এই উদ্যোগ সফল হবে। ফলে এই সময়ের মধ্যে ভাইরাসটি মোকাবিলা করতে সরকারগুলোকে পরীক্ষার বিস্তার ঘটাতে হবে, আক্রান্ত নিশ্চিত হওয়াদের বিচ্ছিন্ন রাখতে হবে আর তাদের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করতে হবে বলে জানান তিনি। জাপান, দক্ষিণ কোরিয়া ও জার্মানি ভাইরাসটি মোকাবিলায় বিস্তৃত ও টেকসই কৌশল নিতে পেরেছে বলে ইঙ্গিত দেন মাইক রায়ান।

ব্রিফিংয়ে টেড্রোস আডানোম গেব্রিয়াসিস জানান, ভাইরাসটি প্রতিরোধের উপায় খোঁজার গবেষণার অগ্রগতি পর্যালোচনা করতে এই সপ্তাহে একটি বৈঠক আয়োজনের পরিকল্পনা করছে ডব্লিউএইচও।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
কী, কেন, কীভাবেআইএমএফ প্রতিবেদনে ভারতীয় অর্থনীতি এক ধাপ পেছালো কেন?
নাইজেরিয়ার বাজারে বিমান হামলা, বেসামরিক হতাহতের আশঙ্কা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম