মিয়ানমারে খনিতে ভূমিধস, শতাধিক শ্রমিকের মৃত্যু

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২০, ১৪:১৪আপডেট : ০২ জুলাই ২০২০, ১৬:০২
image

মিয়ানমারের একটি পাথর খনিতে ভূমিধসের ঘটনায় শতাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ পর্যন্ত ১১৩ জনের মরদেহ উদ্ধারের খবর দিয়েছে।

মিয়ানমারে খনিতে ভূমিধস, শতাধিক শ্রমিকের মৃত্যু

বিশ্বের সবচেয়ে বেশি জেড পাথর মজুত রয়েছে মিয়ানমারে। কিন্তু সেখানে প্রায়ই অসংখ্য দুর্ঘটনা ঘটে থাকে। কিছু রিপোর্টে বলা হয়েছে, কাচিন প্রদেশের হপাকান্ত এলাকায় ওই খনি ধসের ঘটনায় আরও অনেকে মাটিচাপা পড়েছে।

এক ফেসবুকে পোস্টে মিয়ানমারের ফায়ার সার্ভিস জানিয়েছেন, উত্তর মিয়ানমারের কাচিন রাজ্যের জেড-সমৃদ্ধ পাক্তান এলাকার খনিতে অলঙ্কারে ব্যবহৃত পাথর সংগ্রহ করছিলেন খনি শ্রমিকরা। গত কয়েকদিন যাবৎ তুমুল বৃষ্টির কারণে ‘কাদার স্রোত’-এ চাপা পড়ে তাদের মৃত্যু হয়েছে।
এদিকে জেড পাথর খুঁজে পাওয়ার আশায় লরি থেকে ফেলে দেওয়া ধ্বংসস্তূপের কাছে জড়ো হয়েছে কয়েকশ’ মানুষ।

মিয়ানমারে এ ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। শ্রমিকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মাঝেমধ্যেই এমন ঘটনা ঘটে। গত বছরও এক খনিতে দুর্ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়।

সবুজ রঙের মূল্যবান জেড পাথর সাধারণত অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্বে এ ধরনের পাথরের সবচেয়ে ভালো উৎস মিয়ানমার। দেশটির জিডিপির একটা বড় অংশই আসে এ খাত থেকে।

চীন বার্মিজ জেড পাথরের বৃহৎ বাজার হিসেবে পরিচিত। চীনারা এটিকে ‘স্বর্গের পাথর’ হিসেবে আখ্যায়িত করে থাকে। আর এ জেড পাথর খাতে মিয়ানমারের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৩০ বিলিয়ন ডলার।

/এমপি/বিএ/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম