হংকংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু

বিদেশ ডেস্ক
০২ জুলাই ২০২০, ২০:৩৫ আপডেট : ০৩ জুলাই ২০২০, ০৮:২২

চীনের জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ায় হংকং সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। সর্ব সম্মতভাবে অনুমোদন পাওয়া আইনে চীনের কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য করা ব্যাংকগুলোকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যাওয়ার আগে উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। হংকংয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রক্রিয়া শুরু

গত মঙ্গলবার চীনের পার্লামেন্ট হংকং-এর বিতর্কিত নিরাপত্তা আইন পাস করে। ওইদিনই এতে স্বাক্ষর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আইনটি হংকংয়ের স্বাধীনতা খর্ব করবে বলে মনে করছি পশ্চিমা দেশগুলো। ওই আইন পাশের পরই অঞ্চলটির ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে যুক্তরাজ্য। তবে এই পদক্ষেপ নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।

মার্কিন প্রতিনিধি পরিষদে পাস হওয়া হংকং স্বায়ত্তশাসন আইনে হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর নিপীড়নে দায়ী চীনা কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য করা ব্যাংকগুলোকে নিষেধাজ্ঞার আওতায় আনার কথা বলা হয়েছে। প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, চীনের তথাকথিত জাতীয় নিরাপত্তা আইনের প্রতিক্রিয়ায় এই আইনটি জরুরিভাবে প্রয়োজন হয়ে পড়েছে।
নতুন বিলটি অনুমোদনের আগেই যুক্তরাষ্ট্র হংকংয়ের বিশেষ মর্যাদা বাতিলের প্রক্রিয়া শুরু করেছে। এর ফলে অঞ্চলটিতে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বন্ধ হবে। এছাড়া সেখানে উন্নত প্রযুক্তি পণ্য প্রবেশের সুযোগও সীমাবদ্ধ হবে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
৪০ হাজার কোটি রুপিতে আটটি স্টিলথ যুদ্ধ জাহাজ বানাবে ভারত
বলসোনারোকে ব্রাজিলের বৈধ নেতার স্বীকৃতি দিচ্ছেন না ট্রাম্প
এনভিডিয়া প্রধানকে ঘিরে চীনা গুপ্তচর চক্রান্তের খবর ভিত্তিহীন: বেইজিং
সর্বশেষ খবর
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ভাঙলো ইব্রাহিম-পালকের সম্পর্ক, বাতিল একসঙ্গে কাজের পরিকল্পনা
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া?
ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির নেপথ্যে উ. কোরিয়া?
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
আ.লীগ নেতাকে গ্রেফতারের পর পুলিশকে ঘিরে ধরে ছিনিয়ে নিলো স্বজনরা 
৪০ হাজার কোটি রুপিতে আটটি স্টিলথ যুদ্ধ জাহাজ বানাবে ভারত
৪০ হাজার কোটি রুপিতে আটটি স্টিলথ যুদ্ধ জাহাজ বানাবে ভারত
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষিকা ও দফতরি গ্রেফতার
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
এলপিজি কিনে কত দিয়ে, বিক্রি হয় কততে
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার