করোনা মহামারি মোকাবিলায় উত্তর কোরিয়ার সাফল্য দাবি কিমের

বিদেশ ডেস্ক
০৩ জুলাই ২০২০, ১৫:২৭আপডেট : ০৩ জুলাই ২০২০, ১৫:৩৪
image

কোভিড-১৯ মোকাবিলায় নিজ দেশের ‘উজ্জ্বল সাফল্য’ দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পলিটব্যুরোর বৈঠকে তিনি বলেছেন, তার দেশ এ ভাইরাস ছড়ানোর পথ বন্ধ করে দিয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-কে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কিম জং উন

ছয় মাস আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর পরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। দেশটি দাবি করে আসছে, সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়নি। যদিও বিশ্লেসকরা তা মানতে নারাজ। এরমধ্যেই বৃহস্পতিবার পলিটব্যুরোর বৈঠকে ছয় মাস ধরে মহামারিবিরোধী সরকারি কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। তিনি দাবি করেন, তার দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সফলভাবে ভাইরাস মোকাবিলা করা সম্ভব হয়েছে।

এখনই মহামারিবিরোধী পদক্ষেপগুলো শিথিল করার পক্ষপাতী নন কিম। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর জোর দিয়েছেন তিনি। প্রতিবেশি দেশগুলোতে এখনও ভাইরাসের প্রকোপ চলছে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন উত্তর কোরীয় নেতা।

শুক্রবার (৩ ‍জুলাই) কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, ‘তিনি (কিম) বার বার সতর্ক করেছেন যে হুট করে মহামারিবিরোধী পদক্ষেপগুলো শিথিল করা হলে তা অকল্পনীয় ও দুঃসহ সংকট তৈরি করবে।

 

/এফইউ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম