পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর করোনা শনাক্ত

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ০২:০৬আপডেট : ০৪ জুলাই ২০২০, ০২:১৪

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর করোনা শনাক্ত

টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘বিকালে হালকা জ্বর অনুভবের পর দ্রুত হোম কোয়ারেন্টিনে চলে যাই। কোভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট এসেছে। আল্লাহর রহমতে শরীরে কোনও দুর্বলতা নেই। বেশ চাঙ্গা বোধ করছি। বাসা থেকেই আমার যাবতীয় কাজ চালিয়ে যাবো। দয়া করে আপনাদের দোয়ায় আমাকে শামিল করবেন।’

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঠিক কার মাধ্যমে আক্রান্ত হয়েছেন সেটি জানা যায়নি। তবে গত কিছুদিন তিনি বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছে। নিজ শহরে গেছেন এবং স্থানীয়দের সঙ্গে দেখা করেছেন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার-এর হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত দুই লাখ ২১ হাজার ৮৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে চার হাজার ৫৫১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ১৩ হাজার ৬২৩ জন।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক