কেমিক্যালে পুড়িয়ে ফেলা হয়েছিল খাশোগির মরদেহ?

বিদেশ ডেস্ক
০৪ জুলাই ২০২০, ১৭:২৭ আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৭:২৮

সাংবাদিক জামাল খাশোগি তুরস্কের সৌদি দূতাবাস ভবনে প্রবেশের পর কনসাল জেনারেলের বাসভবনে ডাকা হয়েছিল কনস্যুলেটেরই এক টেকনিশিয়ানকে। তুরস্কের আদালতে দেওয়া জবানবন্দিতে জেকি ডেমির নামের ওই টেকনিশিয়ান জানিয়েছেন, খশোগি দূতাবাসে পৌঁছানোর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে কনসালের বাড়িতে চুলা (ওভেন) জ্বালাতে বলা হয়েছিল তাকে। চুলার আশেপাশের আলামত দেখে মনে হয়েছে সেগুলো কেমিক্যাল দিয়ে পরিষ্কার করা। এছাড়া কনসালের বাগানে থাকা ওই চুলার পাশাপাশি কিছু ঝলসানো মাংস খণ্ড ও বারবিকিউ দেখতে পেয়েছিলেন বলেও দাবি করেন ডেমির। আজও মেলেনি খাশোগির মরদেহ

তুরস্ক পুলিশের ধারণা, খাশোগিকে শ্বাসরোধ করে হত্যার পর তার দেহ টুকরো টুকরো  করে কেটে রাসায়নিক দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জেকি ডেমিরের সাক্ষ্য পুলিশের সে সন্দেহকে আরও জোরালো করে তুলেছে।

২০১৮ সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হলে তাকে হত্যার কথা স্বীকার করে রিয়াদ কর্তৃপক্ষ। তাদের দাবি, জিজ্ঞাসাবাদের সময় কর্মকর্তাদের ভুলে নিহত হন ওই সাংবাদিক। তবে তার মৃতদেহের কোনও সন্ধান পাওয়া যায়নি। গত বছরের ডিসেম্বরে এই ঘটনায় পাঁচ কর্মকর্তাকে প্রাণদণ্ড দেওয়ার কথা ঘোষণা করলেও তাদের নাম প্রকাশ করেনি সৌদি আরব। তুরস্ক আলাদাভাবে এই হত্যাকাণ্ডের তদন্ত চালিয়েছে। শুক্রবার (৩ জুলাই) ইস্তানবুলের একটি আদালতে অভিযুক্তদের অনুপস্থিতিতেই ২০ সৌদি নাগরিকের বিরুদ্ধে বিচার শুরু হয়।

কনসালের বাড়িতে প্রবেশ করার পরের পরিস্থিতির কথা উল্লেখ করে ডেমির বলেন, ‘সেখানে পাঁচ-ছয়জন লোক ছিলেন। তারা আমাকে তন্দুর চুলা জ্বালাতে বললেন। সেখানে আতঙ্কের আবহ বিরাজ করছিলো।’ ডেমির জানান, চুলার চারদিকে মার্বেল পাথরের যে স্লাবগুলো ছিল তার রঙ পাল্টে গিয়েছিল। কোনও রাসায়নিক দিয়ে পরিষ্কারের কারণে রঙ বদলে গিয়ে থাকতে পারে বলে ধারণা তার।

কনসালের গাড়ি চালকও আদালতে সাক্ষ্য দিয়েছেন। তিনি জানান, একটি অস্বচ্ছ জানালার গাড়ি আসার পর গ্যারেজের দরজা খুলে দিতে চেয়েছিলেন ডেমির। তবে তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলা হয়েছিল।

ওই জবানবন্দিতে আরও দাবি করা হয়, সৌদি আররের গোয়েন্দা বিভাগের সাবেক উপপ্রধান আহমেদ আল আসিরি ও সাবেক রয়েল কোর্ট উপদেষ্টা সৌদ আল কাহতানি পূর্বপরিকল্পিত এ হত্যাকাণ্ডে উসকানি দিচ্ছিলেন।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
ডেমোক্র্যাটরা কি ট্রাম্পের ইরান যুদ্ধ থামাতে পারবে?
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয়ের পর নেতানিয়াহুকে সরাতে আরও একাট্টা বিরোধীরা
কাতারে বৃষ্টির জন্য বিশেষ ইস্তিস্কার নামাজের ডাক আমিরের
সর্বশেষ খবর
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪, একজনের অবস্থা আশঙ্কাজনক
কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
কী দেখবেন ঠিক করতে পারছেন না? পছন্দের সিনেমা-সিরিজ খুঁজে দেবে নেটফ্লিক্সের এআই
বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী
বাগেরহাটের পথে প্রধানমন্ত্রী
টসে হেরে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
টসে হেরে দ্বিতীয় টেস্টে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার